গাজীপুরের কালিয়াকৈরে পোশাক কারখানায় যোগদানের মাত্র এক ঘণ্টা পরই শ্রমিকরা আবারো আন্দোলনে নেমেছেন। মঙ্গলবার গভীর রাত পর্যন্ত চলা বৈঠকের পর মজুরি বোর্ডের নতুন সিদ্ধান্ত মেনে নিয়ে বুধবার সকাল ৮টায় কাজে ফিরেছিলেন শ্রমিকরা। তবে ঘণ্টা না পেরোতেই তারা ঘোষণা প্রত্যাখ্যান করে কর্মবিরতি শুরু করেন। গাজীপুরের কালিয়াকৈরে পোশাক তৈরি কারখানায় যোগদানের ১ ঘণ্টা পরই আন্দোলনে ফিরেছেন শ্রমিকরা। স্থাণীয় একাধিক সূত্র জানায়, মঙ্গলবার রাত ২টা পর্যন্ত দীর্ঘ বৈঠকের পর মজুরি বোর্ডের গৃহীত সিদ্ধান্তের পর বুধবার সকাল ৮ টায় কালিয়াকৈরে শ্রমিকেরা কাজে যোগদান করেন।
শ্রমিকদের এই বিক্ষোভের মুখে কারখানা কর্তৃপক্ষ বাধ্য হয়ে ছুটি ঘোষণা করে। কিন্তু শ্রমিকরা কারখানা থেকে বেরিয়ে এসে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করলে যান চলাচল স্থবির হয়ে পড়ে। বেলা ১১টা পর্যন্ত পাওয়া তথ্যে জানা গেছে, কারখানা বন্ধ রেখে আন্দোলন এখনো চলমান রয়েছে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কাজ করছে।
শ্রমিক নেতা সোহেল ক্ষোভ প্রকাশ করে বলেন, আমাদের দাবি ছিল ৩০ টাকা, অথচ ঘোষণা করা হয়েছে ১৭ হাজার টাকা; এটি তামাশা ছাড়া আর কিছুই নয়। দাবি পূরণ না হওয়ায় তারা রাজপথে নামতে বাধ্য হয়েছেন বলে জানান তিনি। এদিকে কালিয়াকৈর থানার ওসি সহিদুল ইসলাম জানান, সকাল ৯টা থেকে শ্রমিকদের উত্তেজনা বাড়তে থাকলে পরিস্থিতি স্বাভাবিক করতে পুলিশি তৎপরতা চালানো হচ্ছে।
সূত্র: দৈনিক আমার দেশ








