ফিলিস্তিনি ও মুসলমানদের ‘’ বলে ইসরাইলি মন্ত্রীর বিতর্কিত বক্তব্য

প্রকাশ:

ইসরাইলের পার্লামেন্টে ফিলিস্তিনি নাগরিকদের বিরুদ্ধে ফের বিতর্কিত ও আক্রমণাত্মক মন্তব্য করেছেন দেশটির বিদায়ী ঐতিহ্যবিষয়ক মন্ত্রী আমিচাই ইলিয়াহু। ফিলিস্তিনি সমাজে ক্রমবর্ধমান অপরাধ পরিস্থিতি নিয়ে আলোচনাকালে তিনি ফিলিস্তিনি ও মুসলমানদের ‘উট আরোহী’ ও ‘বর্বর’ বলে আখ্যা দেন। ইসরাইলে বসবাসরত ফিলিস্তিনিদের ওপর বর্ণবাদী বিদ্বেষ ও অপমানজনক আচরণের ঘটনার মধ্যেই সোমবার তিনি এই বক্তব্য দেন।

বক্তব্যে আমিচাই ইলিয়াহু দাবি করেন, ফিলিস্তিনিদের শিক্ষাব্যবস্থা সংস্কার করা প্রয়োজন এবং শুধু ইসরাইল নয়, পুরো বিশ্বেই তাদের শিক্ষিত হওয়া দরকার। তিনি অভিযোগ করে বলেন, ফিলিস্তিনি ও মুসলমানরাই টুইন টাওয়ার ধ্বংস করেছে এবং ইউরোপ ধ্বংসের জন্য তারাই দায়ী। যেখানেই তারা যায়, সেখানেই বিশৃঙ্খলা সৃষ্টি করে বলে মন্তব্য করেন তিনি। উল্লেখ্য, এর আগে গাজা উপত্যকায় পারমাণবিক বোমা ফেলার পরামর্শ দিয়ে চরম বিতর্কের জন্ম দিয়েছিলেন এই মন্ত্রী। তিনি জাতীয় নিরাপত্তামন্ত্রী ইতামার বেন-গভিরের উগ্রপন্থি রাজনৈতিক দল ওতজমা ইয়েহুদিতের সদস্য। তোমরা যেখানে যাও, সেখানেই বিশৃঙ্খলা সৃষ্টি করো।’।

বাস্তবতায় ২০২২ সালের শেষ দিকে বেন-গভিরের হাতে পুলিশ বিভাগের দায়িত্ব যাওয়ার পর থেকেই ইসরাইলি ফিলিস্তিনি সমাজে অপরাধের মাত্রা উদ্বেগজনকভাবে বেড়েছে। ফিলিস্তিনি নেতাদের স্পষ্ট অভিযোগ, পুলিশ প্রশাসন ও বেন-গভির অপরাধী চক্রগুলোকে কোনো রকম বাধা ছাড়াই অপরাধমূলক কর্মকাণ্ড চালিয়ে যাওয়ার সুযোগ দিচ্ছেন। ইসরাইলি সংবাদপত্র হারেৎজের দেওয়া তথ্য অনুসারে, ২০২৬ সালের শুরু থেকে এ পর্যন্ত দেশটিতে অপরাধজনিত বিভিন্ন সহিংসতায় ২০৪ জন ফিলিস্তিনি প্রাণ হারিয়েছেন। যার সর্বশেষ শিকার অধিকৃত পূর্ব জেরুজালেমে শনিবার মাথায় গুলিবিদ্ধ হওয়া এক ১১ বছরের শিশু, তবে হামলাকারী পালিয়ে যেতে সক্ষম হয়।

ফিলিস্তিনিদের বিরুদ্ধে ঘটা এসব অপরাধের সঠিক তদন্ত ও বিচারে ইসরাইলি পুলিশের বিরুদ্ধে চরম ব্যর্থতা ও বৈষম্যের অভিযোগ রয়েছে। সাম্প্রতিক এক পরিসংখ্যানে দেখা যায়, ২০২২ সাল থেকে দেশটিতে মোট ১৬৬ জন ইহুদি ও ফিলিস্তিনি নারী নিহত হয়েছেন। কিন্তু তদন্তের ক্ষেত্রে চরম বৈষম্য দেখা গেছে; ইহুদি নারী হত্যাকাণ্ডের ঘটনার ৯১ শতাংশের রহস্য উদঘাটিত হলেও ফিলিস্তিনি নারীদের ক্ষেত্রে এই সাফল্যের হার মাত্র ২৬ শতাংশ।

শেয়ার করুন