দলের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করার লক্ষ্যে জাতীয় স্থায়ী কমিটিতে নতুন চার সদস্যকে মনোনীত করেছে বিএনপি। শনিবার এক আনুষ্ঠানিক বিজ্ঞপ্তির মাধ্যমে এই সিদ্ধান্তের কথা জানানো হয়।
স্থায়ী কমিটির নতুন সদস্যরা হলেন রুহুল কবির রিজভী আহমেদ, আমান উল্লাহ আমান, ফরহাদ হালিম এবং ইসমাইল জবিউল্লাহ। দলটির পক্ষ থেকে আশা প্রকাশ করা হয়েছে যে, এই চার নেতা তাদের মেধা, বিচক্ষণতা ও সুচিন্তিত পরামর্শের মাধ্যমে দলের সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরামে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন এবং দল ও জনগণের পক্ষে কার্যকর সিদ্ধান্ত গ্রহণে অবদান রাখবেন।
সূত্র: মানবজমিন








