বর্তমান সরকারের ছয় মাসের কর্মকাণ্ডের ওপর আনুষ্ঠানিক মূল্যায়ন তুলে ধরতে সংবাদ সম্মেলনের আয়োজন করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটির পক্ষ থেকে জানানো হয়েছে, আজ মঙ্গলবার বিকাল ৪টায় এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে।
দলীয় সূত্রে জানা গেছে, পরিবর্তিত ভেন্যুতে আয়োজিত এই সংবাদ সম্মেলন রাজধানীর মগবাজারের আল-ফালাহ মিলনায়তনে অনুষ্ঠিত হবে। এতে মূল বক্তব্য রাখবেন জামায়াতের সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য মিয়া গোলাম পরওয়ার। সংবাদ সম্মেলনে দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি ও সমসাময়িক প্রেক্ষাপটে সরকারের বিগত ছয় মাসের কার্যক্রমের বিষয়ে দলের আনুষ্ঠানিক অবস্থান ও মূল্যায়ন তুলে ধরা হবে।
সূত্র: Daily Amar Desh








