দেশের ১৩টি অঞ্চলের ওপর দিয়ে ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।
দক্ষিণ কোরিয়ায় ১৯০৪ সালের পর প্রথমবারের মতো তাপমাত্রা ৪২.৫ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছেছে। তীব্র গরমে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে এবং কর্তৃপক্ষ জরুরি সতর্কতা জারি করেছে।