ঢাকাসহ দেশের আট বিভাগেই মাঝারি থেকে ভারি বর্ষণের পূর্বাভাস

প্রকাশ:

বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, দেশের আটটি বিভাগের অধিকাংশ স্থানেই অস্থায়ী দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রবৃষ্টির সম্ভাবনা রয়েছে। বুধবার (৫ আগস্ট) সন্ধ্যা ৬টা পর্যন্ত দেওয়া পূর্বাভাসে এই তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়েছে, রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি হতে পারে। একই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি থেকে অতিভারি বর্ষণ হতে পারে।

পরবর্তী ২৪ ঘণ্টার জন্যও আবহাওয়া অধিদপ্তর একই ধরনের পূর্বাভাস বজায় রেখেছে। তবে এরপর মাঝে একদিন বৃষ্টিপাতের প্রবণতা কিছুটা বেড়ে ধীরে ধীরে তা কমে আসতে পারে বলে জানানো হয়। গত ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন অঞ্চলে উল্লেখযোগ্য বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এর মধ্যে নেত্রকোনায় সর্বোচ্চ ১৪১ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। এছাড়া হাতিয়ায় ১৪০, কক্সবাজারে ১৩৬ এবং সিলেটে ১২৭ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে আবহাওয়া অফিস। একই সময়ে রাজধানী ঢাকায় ৫০ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে।

কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত।

শেয়ার করুন