অস্ট্রেলিয়া ও যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। নয় দিনব্যাপী এই সরকারি সফরে তিনি উভয় দেশের গুরুত্বপূর্ণ দুটি আন্তর্জাতিক সামরিক সম্মেলনে অংশ নেবেন। শনিবার (৩ অক্টোবর) ঢাকা ত্যাগ করেন সেনাপ্রধান। রোববার (৪ অক্টোবর) আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছে। ৯ দিনের এই সরকারি সফরে দুটি দেশের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক সামরিক সম্মেলনে অংশ নেওয়ার কথা রয়েছে তাঁর। গতকাল শনিবার (৩ অক্টোবর) তিনি ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে রওনা হন। আখতারুজ্জামানের ১ দিনের রিমান্ড মঞ্জুর।
সফরের প্রথম পর্যায়ে সেনাপ্রধান অস্ট্রেলিয়ার পার্থ শহরে আয়োজিত আন্তর্জাতিক সামরিক সম্মেলন ‘চিফ অব আর্মি সিম্পোজিয়াম অ্যান্ড ল্যান্ড ফোর্সেস ইন্টারন্যাশনাল ডিফেন্স এক্সপোজিশন ২০২৬’-এ যোগ দেবেন। এছাড়া এই সফরে তিনি অস্ট্রেলিয়ার মেলবোর্নের ডিকিন বিশ্ববিদ্যালয়েও পরিদর্শনে যাবেন।
অস্ট্রেলিয়া সফর শেষ করে সেনাপ্রধান পরবর্তী ধাপে যুক্তরাষ্ট্রে যাত্রা করবেন। সেখানে তিনি ওয়াশিংটন ডিসিতে আয়োজিত ‘অ্যাসোসিয়েশন অব দ্য ইউএস আর্মি (এইউএসএ) অ্যানুয়াল মিটিং অ্যান্ড এক্সপোজিশন’-এ অংশগ্রহণ করবেন।
নির্ধারিত এই সফরসূচি চলাকালীন জেনারেল ওয়াকার-উজ-জামান উভয় দেশের প্রতিরক্ষা খাতের গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করবেন। একই সঙ্গে বিভিন্ন সামরিক স্থাপনা পরিদর্শন করার কথা রয়েছে তাঁর।
উল্লেখ্য যে, এই সফরের মাধ্যমে উভয় দেশের সামরিক বাহিনীর মধ্যকার পারস্পরিক সম্পর্ক ও সহযোগিতার ক্ষেত্র আরও শক্তিশালী হবে বলে আশা করা হচ্ছে। আন্তর্জাতিক পরিমণ্ডলে বাংলাদেশের সেনাবাহিনীর সক্ষমতা ও কৌশলগত অবস্থান তুলে ধরাই এই ধরনের সম্মেলনের মূল লক্ষ্য।
বিভিন্ন আন্তর্জাতিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সংক্রান্ত আলোচনা সভায় অংশগ্রহণ এবং সামরিক প্রযুক্তি বিনিময়ের এই সুযোগকে অত্যন্ত তাৎপর্যপূর্ণ হিসেবে দেখা হচ্ছে।
সফর শেষে জেনারেল ওয়াকার-উজ-জামান দেশে ফিরে আসার কথা রয়েছে। বর্তমানে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর তাঁর সার্বিক কর্মসূচির বিষয়টি নিয়মিত পর্যবেক্ষণ করছে।
সূত্র: Probash Khabor








