অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক টেস্ট জয়ে বাংলাদেশ দলকে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির অভিনন্দন

প্রকাশ:

অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট ম্যাচে ঐতিহাসিক জয়লাভ করায় বাংলাদেশ ক্রিকেট দলকে আন্তরিক অভিনন্দন জানিয়েছেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম।

রোববার (১৬ আগস্ট) এক অভিনন্দন বার্তায় তিনি উল্লেখ করেন, অস্ট্রেলিয়ার মাটিতে প্রথমবারের মতো টেস্ট ম্যাচে বাংলাদেশের এই গৌরবময় বিজয় দেশের ক্রিকেটের অগ্রযাত্রায় এক ইতিবাচক ভূমিকা রাখবে।

এই সাফল্যের জন্য তিনি বাংলাদেশ ক্রিকেট দলের খেলোয়াড়, কোচিং স্টাফ এবং সংশ্লিষ্ট সকলকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন।

শেয়ার করুন