মধ্যপ্রাচ্যের নিরাপত্তা সমীকরণ বদলেছে, বিদেশি ঘাঁটির ওপর নির্ভরতা নয়: আরাগচি

প্রকাশ:

ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি বলেছেন, সাম্প্রতিক যুদ্ধ মধ্যপ্রাচ্যের নিরাপত্তা ভাবনায় বড় ধরনের পরিবর্তন এনেছে। তার মতে, উপসাগরীয় দেশগুলো এখন বুঝতে পারছে যে বিদেশি সামরিক ঘাঁটির ওপর নির্ভর করে নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব নয়। বরং এই ঘাঁটিগুলোই বর্তমানে নিরাপত্তাহীনতার উৎস হয়ে দাঁড়িয়েছে।

আরাগচি আরও বলেন, বিদেশি এই সামরিক ঘাঁটিগুলো স্বাগতিক দেশগুলোকে রক্ষা করতে ব্যর্থ হয়েছে এবং উল্টো ইসরাইলকে সুরক্ষা দিয়েছে। তিনি স্পষ্ট করে জানান, অর্থনৈতিক ও নিরাপত্তাগত ভারসাম্য বজায় রাখা ছাড়া আঞ্চলিক স্থিতিশীলতা প্রতিষ্ঠা করা সম্ভব নয়। তার দাবি, ৪০ দিনের প্রতিরোধের পর ইরানকে দুর্বল নয়, বরং শক্তিশালী ও প্রতিরোধী রাষ্ট্র হিসেবে দেখা হচ্ছে। যুদ্ধের পর ইরানের পররাষ্ট্রনীতি সম্পূর্ণ ভিন্ন পথে পরিচালিত হবে।

তিনি প্রেসিডেন্ট মাসউদ পেজেশকিয়ানের প্রশংসা করে বলেন, যুদ্ধের পুনরাবৃত্তি ঠেকাতে তার দৃঢ় অবস্থানই ইসলামাবাদ সমঝোতা স্মারক (এমওইউ) অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।

শেয়ার করুন