সিলেটের রায়নগরে একই পরিবারের তিনজনের অস্বাভাবিক মৃত্যু নিয়ে পুলিশের তদন্ত শুরু

প্রকাশ:

সিলেট নগরের রায়নগর আবাসিক এলাকার ১১১ নম্বর বাসা থেকে স্বামী-স্ত্রী ও তাদের গৃহকর্মীর গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার সকালে ওই বাসা থেকে তাদের মরদেহগুলো উদ্ধার করা হয়। নিহতদের মধ্যে বাসার মালিক আব্দুস সাত্তার ও তার স্ত্রী রয়েছেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে সিলেট মেট্রোপলিটন পুলিশ কমিশনার মঞ্জুরুল আলম জানান, ঘটনাস্থল থেকে তিনজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এটি পরিকল্পিত হত্যাকাণ্ড হতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ। ঘটনার রহস্য উন্মোচনে পুলিশ তদন্ত কার্যক্রম শুরু করেছে।

শেয়ার করুন