হলি ক্রস বালিকা উচ্চবিদ্যালয়ে ২০২৭ শিক্ষাবর্ষের দিবা শাখায় নবম শ্রেণিতে বিজ্ঞান, মানবিক ও ব্যবসায় শিক্ষা বিভাগে শিক্ষার্থী ভর্তির প্রক্রিয়া শুরু হয়েছে। আগ্রহী শিক্ষার্থীদের নির্দিষ্ট সময়ে বিদ্যালয় থেকে আবেদন ফরম সংগ্রহ করতে হবে। ভর্তির আবেদন ফরম ২৪, ২৫, ২৬, ২৭, ২৮, ২৯ অক্টোবর ও আগামী ০১ নভেম্বর ২০২৬, সকাল ৮টা থেকে দুপুর ১২টার মধ্যে বিদ্যালয় থেকে সংগ্রহ করা যাবে। হলি ক্রস স্কুলে ২০২৭ সালে প্রথম, ষষ্ঠ ও নবম শ্রেণিতে ভর্তি, ফরমের মূল্যসহ যা যা জানা প্রয়োজন।
আবেদন ফরম সংগ্রহ ও নিয়মাবলি
- ফরম সংগ্রহের সময়: ২৪, ২৫, ২৬, ২৭, ২৮, ২৯ অক্টোবর এবং ১ নভেম্বর ২০২৬ তারিখ পর্যন্ত।
- সময়সীমা: প্রতিদিন সকাল ৮টা থেকে দুপুর ১২টা পর্যন্ত।
- ফরমের মূল্য: ৩০০ টাকা (অফেরতযোগ্য)।
- নির্দেশনা: অভিভাবককে সশরীরে ফরম সংগ্রহ করতে হবে এবং ফরমটি শিক্ষার্থীর নিজ হাতে পূরণ করা বাধ্যতামূলক। ফরম সংগ্রহের সময় সঠিক মূল্য প্রদানের অনুরোধ করা হয়েছে, কোনো ভাংতি সুবিধা থাকবে না।
শিক্ষার্থীর যোগ্যতা ও বাছাই পরীক্ষা
- বয়সসীমা: ১ জানুয়ারি ২০২৭ তারিখে শিক্ষার্থীর বয়স ১৩ থেকে ১৪ বছরের মধ্যে হতে হবে।
- শিক্ষাগত ভিত্তি: ২০২৬ সালের অষ্টম শ্রেণির পাঠ্যপুস্তকের বিষয়বস্তু সম্পর্কে গভীর ধারণা থাকতে হবে।
- বাছাই পরীক্ষার তারিখ: ১৩ নভেম্বর ২০২৬, শুক্রবার।
- পরীক্ষার সময়: দুপুর ১২টা ৩০ মিনিট থেকে বিকেল ৩টা পর্যন্ত (দুপুর ১২টা ৩০ মিনিটে কেন্দ্রে উপস্থিত থাকতে হবে)।
- পরীক্ষার বিষয়: বাংলা, ইংরেজি, গণিত, বিজ্ঞান এবং বাংলাদেশ ও বিশ্বপরিচয়।
আবেদনের সঙ্গে প্রয়োজনীয় কাগজপত্র
- শিক্ষার্থীর বর্তমান বিদ্যালয়ের স্কুল ড্রেস পরা এক কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি।
- জন্মনিবন্ধন সনদের ডিজিটাল রঙিন কপি।
- খ্রিষ্টান ধর্মাবলম্বী প্রার্থীদের ক্ষেত্রে জন্মনিবন্ধন সনদের পাশাপাশি বাপ্তিস্ম সার্টিফিকেটের মূল কপি।
- পিতা-মাতার জাতীয় পরিচয়পত্রের (NID) ফটোকপি (একই পৃষ্ঠায়)।
- চলতি বছরের শিক্ষা প্রতিষ্ঠান থেকে দেওয়া প্রত্যয়নপত্র।
ভর্তিসংক্রান্ত অন্যান্য তথ্য
- ভর্তি পরীক্ষার ফলাফল বিদ্যালয়ের নিজস্ব ওয়েবসাইটে প্রকাশ করা হবে।
- ভর্তি প্রক্রিয়ার যেকোনো সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে বিদ্যালয় পরিচালনা পর্ষদের সিদ্ধান্তই চূড়ান্ত বলে গণ্য হবে।
- আবেদনকারী ও অভিভাবকেরা বিদ্যালয়ের যাবতীয় নিয়মকানুন মেনে চলতে সম্মত বলে বিবেচিত হবেন।
ভর্তি সংক্রান্ত বিস্তারিত তথ্য বিদ্যালয়ের অফিসিয়াল ওয়েবসাইট থেকে জানা যাবে।
গুরুত্বপূর্ণ তথ্য
- নেদারল্যান্ডস উচ্চশিক্ষায় দিচ্ছে স্কলারশিপ, আবেদন যেভাবে।
- জরুরি তথ্য জেনে রাখুন।
- শহীদ বীর উত্তম লে. আনোয়ার গার্লস কলেজে নার্সারিতে ছাত্রী ভর্তি, আবেদন শেষ ১৫ নভেম্বর।
- পুরণ করা ফরমের সঙ্গে নিচের কাগজপত্র জমা দিতে হবে।
- আগের নিয়মেই ফিরছে ক্যাডেট কলেজের ভর্তি পরীক্ষা, ২০২৭–এর সিলেবাস প্রকাশ।
সূত্র: প্রথম আলো







