অবৈধ প্ররোচনায় গ্রিস থেকে বিতাড়িত এক তরুণসহ ৫০ বাংলাদেশি

প্রকাশ:

ইউরোপের দেশ গ্রিস থেকে ২৭ বছর বয়সী এক বাংলাদেশি তরুণকে দেশে ফেরত পাঠানো হয়েছে।

সামাজিক যোগাযোগমাধ্যমে ভিডিও প্রকাশের মাধ্যমে বাংলাদেশিদের অবৈধভাবে গ্রিসে প্রবেশের প্ররোচনা দেওয়ার অভিযোগে তাকে এই শাস্তির মুখোমুখি হতে হয়। আবেদনগুলো পরপর খারিজ হওয়া সত্ত্বেও দুটি পৃথক আইনি লড়াইয়ের মাধ্যমে তাকে গ্রিসে রাখার চেষ্টা চালান এনজিওটির আইনজীবীরা।

একই ফ্লাইটে আরও ৫০ বাংলাদেশিকে নিজ দেশে ফেরত পাঠিয়েছে গ্রিক কর্তৃপক্ষ। তবে ওই ৫০ জনের ফেরত পাঠানোর সুনির্দিষ্ট কারণ সম্পর্কে প্রতিবেদনে বিস্তারিত কিছু জানানো হয়নি। জানা গেছে, তাকে অপসারণের প্রশাসনিক প্রক্রিয়া সম্পূর্ণ হওয়ার পর এথেন্স থেকে একটি চার্টার্ড ফ্লাইটে আরও ৫০ জন বাংলাদেশি নাগরিকের সঙ্গে তাকে বাংলাদেশে ফেরত পাঠানো হয়। এছড়া বাকি ৫০ বাংলাদেশিকে কেন ফেরত পাঠানো হয়েছে, সে বিষয়ে প্রতিবেদনে আলাদা করে কিছু বলা হয়নি।

গ্রিসের স্থানীয় গণমাধ্যম প্রোটো থেমার তথ্য অনুযায়ী, নাফপ্লিও শহরে ধারণ করা ওই ভিডিওতে তরুণটি দাবি করেছিলেন, গ্রিসে কাজের অভাব নেই এবং অবৈধভাবে বসবাস করলেও পুলিশ কোনো তল্লাশি চালাবে না। ভিডিওটি নজরে আসার পর হেলেনিক পুলিশ তাকে শনাক্ত করে মামলা দায়ের করে। অভিবাসন বিষয়ক মন্ত্রী থানোস প্লেভরিস জানান, এ ধরনের মন্তব্য অভিবাসন নীতি নিয়ে ভুল বার্তা ছড়ায় এবং মানবপাচার চক্রকে উৎসাহিত করে। গ্রিসের অভিবাসন ও আশ্রয় মন্ত্রণালয়ের জন্য এই সিদ্ধান্তটি বিশেষ তাৎপর্যপূর্ণ। তিনি জানান, এ ধরনের পোস্ট গ্রিসের অভিবাসন নীতি নিয়ে ভুল বার্তা দেয় এবং মানবপাচারকারী চক্রগুলো ইউরোপীয় ইউনিয়নে অবৈধ অভিবাসী আনার কাজে এই সুযোগটি নিতে পারে।

প্রশাসনিক জটিলতা এড়াতে ওই তরুণ টানা তিনবার রাজনৈতিক আশ্রয়ের আবেদন করেছিলেন, তবে প্রতিটি আবেদনই কর্তৃপক্ষ নাকচ করে দেয়। আইনি সহায়তার জন্য একটি বেসরকারি সংস্থা এগিয়ে এলেও শেষ পর্যন্ত তাকে গ্রিস ছাড়তেই হলো। গত ২৬ জুন তার বসবাসের অনুমতি বা রেসিডেন্স পারমিট আনুষ্ঠানিকভাবে বাতিল করা হয়। খবরে বলা হয়, পুলিশের তল্লাশি বা নির্বাসনের ভয় নেই—এমন আশ্বাস দিয়ে ভিডিও তৈরি করা ওই তরুণের তিনটি আশ্রয়ের আবেদন পরপর প্রত্যাখ্যানের পর শেষ পর্যন্ত বিতাড়িত করা হলো। তার টানা তিনবার করা আন্তর্জাতিক আশ্রয়ের আবেদন বা অ্যাসাইলামের আবেদন আইনিভাবে নিষ্পত্তি হওয়ার পর এই চূড়ান্ত পদক্ষেপ নেয় প্রশাসন। ঘটনার সূত্রপাত গত জুনের শেষের দিকে।

মন্ত্রী থানোস প্লেভরিস এই ঘটনাটিকে সরকারের কঠোর অভিবাসন নীতির প্রতিফলন হিসেবে বর্ণনা করেছেন। তিনি জোর দিয়ে বলেন, আইনি শর্ত পূরণ করতে ব্যর্থ হলে কোনো বিদেশি নাগরিককেই গ্রিসে বসবাসের অনুমতি দেওয়া হবে না। সরকার এখন এমন সব আবেদন দ্রুত নিষ্পত্তি করছে যাতে অভিবাসন ব্যবস্থার অপব্যবহার রোধ করা সম্ভব হয়।

দেশটিতে বর্তমানে অবৈধ প্রবেশ ও অবস্থানের বিরুদ্ধে আইনি কাঠামো আরও কঠোর করা হয়েছে। পাশাপাশি বিভিন্ন দেশের সঙ্গে প্রত্যাবর্তন সংক্রান্ত দ্বিপাক্ষিক সহযোগিতা জোরদার করা হচ্ছে, যাতে আন্তর্জাতিক নিয়ম মেনেই অভিবাসীদের নিজ দেশে ফেরত পাঠানো যায়। মন্ত্রণালয় মনে করে, একের পর এক আবেদন জমা দিয়ে দেশে থাকার মেয়াদ বাড়ানোর চেষ্টা করা হলেও রাষ্ট্র যে অভিবাসীদের ফেরত পাঠানোর প্রক্রিয়া শেষ করতে সক্ষম, এটি তারই প্রমাণ।

সাম্প্রতিক পরিসংখ্যানে দেখা যায়, ২০২৬ সালের প্রথমার্ধে গ্রিস থেকে মোট ২,৬৩৮ জন অভিবাসীকে ফেরত পাঠানো হয়েছে। এটি আগের বছরের একই সময়ের তুলনায় প্রায় ২০ শতাংশ বেশি। বিশেষ করে বাধ্যতামূলক বা জোরপূর্বক ফেরত পাঠানোর হার এই সময়ে ৪১ শতাংশ বৃদ্ধি পেয়েছে বলে সরকারি তথ্যে উল্লেখ রয়েছে। সংগৃহীত তথ্য অনুযায়ী, ২০২৬ সালের প্রথমার্ধে গ্রিস থেকে মোট ২,৬৩৮ জন অভিবাসীকে ফেরত পাঠানো হয়েছে, যা ২০২৫ সালের একই সময়ের (২,২০৭ জন) তুলনায় ২০ শতাংশ বেশি।

শেয়ার করুন