ভারতের কেরালায় সাম্প্রদায়িক সম্প্রীতি ও মানবিকতার বিরল দৃষ্টান্ত স্থাপিত হয়েছে। রাজ্যের মালাপ্পুরমের চাঙ্গারামকুলামে ৫২ বছর বয়সি প্রেমলতা নামের এক নারী ক্যানসারে আক্রান্ত হয়ে মারা গেলে তার শেষকৃত্য সম্পন্ন করতে সাহায্যের হাত বাড়িয়ে দেয় স্থানীয় পাল্লিক্কারা খাদিজা মসজিদ কর্তৃপক্ষ।
মৃতের স্বজনরা জানান, তাদের ভাড়া বাড়িতে পর্যাপ্ত জায়গা না থাকায় শেষকৃত্যের আগে লাশ গোসল করানো নিয়ে তারা সংকটে পড়েন। এই কঠিন মুহূর্তে মসজিদ কর্তৃপক্ষ ও স্থানীয় বাসিন্দারা মানবিকতার টানে এগিয়ে আসেন। মসজিদের অভ্যন্তরেই তাদের প্রয়োজনীয় সব ব্যবস্থা ব্যবহারের অনুমতি দেওয়া হয়। স্থানীয়দের সহযোগিতায় সব প্রক্রিয়া শেষে পুন্নানির ঈশ্বরমঙ্গলমের গণশ্মশানে তার দাহকার্য সম্পন্ন করা হয়।
এই মানবিক ঘটনায় মুগ্ধ হয়ে কেরালার মুখ্যমন্ত্রী সতীশন বলেন, ধর্ম-বর্ণের ঊর্ধ্বে এই মানবিক চেতনাই কেরালার প্রকৃত বৈশিষ্ট্য। তিনি আশা প্রকাশ করেন যে, ভারতের সর্বত্র যেন এই ধরনের সম্প্রীতির চর্চা ছড়িয়ে পড়ে।
সূত্র: দৈনিক আমার দেশ








