ইরানের বিরুদ্ধে চলমান উত্তেজনার প্রেক্ষিতে আঞ্চলিক নিরাপত্তায় মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতিশ্রুতি নিয়ে উদ্বেগ বাড়ছে। এই পরিস্থিতিতে সদস্য দেশগুলোর সামরিক সক্ষমতা ও সমন্বয় জোরদার করতে কুয়েতে নতুন একটি যৌথ অগ্রবর্তী কমান্ড কেন্দ্র স্থাপনের অনুমোদন দিয়েছে উপসাগরীয় সহযোগিতা পরিষদ (জিসিসি)। বিষয়টি নিশ্চিত করেছে মধ্যপ্রাচ্যভিত্তিক সংবাদমাধ্যম দ্য মিডেল ইস্ট আই। যুক্তরাষ্ট্র নিজের ঘাঁটি রক্ষা করতে পারেনি, সেখানে জিসিসি কীভাবে একটি কমান্ড কেন্দ্র রক্ষা করবে, তা স্পষ্ট নয়।
জিসিসির মহাসচিব জাসেম আল-বুদাইওয়ি মঙ্গলবার এক বিবৃতিতে জানিয়েছেন, এই কমান্ড কেন্দ্রে প্রয়োজনীয় বাহিনী মোতায়েন করা হবে। তবে এর বাইরে প্রকল্পের ধরণ বা কর্মপরিধি সম্পর্কে বিস্তারিত কোনো তথ্য তিনি প্রদান করেননি। ছয় সদস্যের এই জোটটি মূলত ২০০০ সালে একটি যৌথ প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর করেছিল। সেই চুক্তিতে কোনো সদস্য দেশের ওপর আক্রমণকে সবার ওপর আক্রমণ হিসেবে বিবেচনা করার কথা থাকলেও, ন্যাটো জোটের মতো এর আত্মরক্ষার অঙ্গীকার ততটা অটুট নয় বলে মনে করেন বিশ্লেষকরা।
সংগঠনটির যৌথ সামরিক কাঠামোর অভাব দীর্ঘদিনের। এর আগে সৌদি আরবে হুথিদের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা কিংবা ২০২৫ সালের সেপ্টেম্বরে কাতারের দোহায় হামাস আলোচকদের ওপর ইসরায়েলি হামলায় জিসিসি কার্যকর কোনো ভূমিকা রাখতে ব্যর্থ হয়েছে। কুয়েত নিজে দীর্ঘকাল ধরে ইরান ও তেহরানপন্থী ইরাকি মিলিশিয়াদের ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার ঝুঁকিতে রয়েছে। যুদ্ধের আগে প্রায় ১৪ হাজার মার্কিন সেনা দেশটিতে মোতায়েন ছিল, যা মধ্যপ্রাচ্যের দেশগুলোর মধ্যে সর্বোচ্চ। ক্যাম্প আরিফজান ও আলী আল-সালেম বিমান ঘাঁটির মতো গুরুত্বপূর্ণ স্থাপনায় ইরান অতীতে আক্রমণ চালিয়েছিল, যা বর্তমান কমান্ড কেন্দ্রের কার্যকারিতা নিয়ে সংশয় তৈরি করছে। ২০২৫ সালের সেপ্টেম্বরে কাতারের দোহায় হামাসের আলোচকদের ওপর ইসরায়েলি হামলার সময়ও জিসিসি সাড়া দেয়নি। যুদ্ধের আগে কুয়েতে প্রায় ১৪ হাজার মার্কিন সেনা ছিল, যা মধ্যপ্রাচ্যের যেকোনো দেশের চেয়ে বেশি। বিভিন্ন ফ্রন্ট থেকে সদস্যদের ওপর হামলায় সংগঠনটি সাড়া দিতে ব্যর্থ হয়েছে। কুয়েতে কেন্দ্র স্থাপনের সিদ্ধান্ত এর বাস্তব কার্যকারিতা নিয়েও প্রশ্ন তুলতে পারে। এর জবাবে মার্কিন ঘাঁটি থাকা উপসাগরীয় দেশগুলোতে হামলা চালায় ইরান।
দীর্ঘদিন ধরে মার্কিন যুক্তরাষ্ট্রের ওপর নিরাপত্তার জন্য নির্ভরশীল উপসাগরীয় দেশগুলো এখন নতুন কৌশল খুঁজছে। মার্কিন-ইসরায়েল যুদ্ধের প্রভাবে অনেক দেশ এখন বিকল্প জোটের দিকে ঝুঁকছে; যেমন সৌদি আরব পাকিস্তান ও তুরস্কের সাথে মক্কা চুক্তি কার্যকর করেছে এবং সংযুক্ত আরব আমিরাত ইসরায়েলের সাথে নিরাপত্তা সম্পর্ক বাড়িয়েছে। অনেক বিশ্লেষকের মতে, মার্কিন সেনার উপস্থিতি উল্টো এই দেশগুলোকে লক্ষ্যবস্তুতে পরিণত করেছে, বিশেষ করে যখন ইরানকে মোকাবিলায় ওয়াশিংটন উপসাগরীয় দেশগুলোর অনুরোধ সত্ত্বেও তেহরানে হামলা চালানো থেকে বিরত থাকেনি।
সূত্র: গালফ বাংলা








