যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় দীর্ঘস্থায়ী যুদ্ধ অবসানের লক্ষ্যে সংযুক্ত আরব আমিরাতের রাজধানী আবুধাবিতে রাশিয়া ও ইউক্রেনের প্রতিনিধিরা সরাসরি আলোচনায় বসেছেন। চলতি বছরের ফেব্রুয়ারির পর এটিই দেশ দুটির মধ্যে প্রথম সরাসরি ত্রিপক্ষীয় বৈঠক। রাশিয়ার রাষ্ট্রীয় সংবাদ সংস্থা আরআইএ জানিয়েছে, গত মঙ্গলবার (১০ নভেম্বর) থেকে দুই দিনের এই গুরুত্বপূর্ণ আলোচনা শুরু হয়েছে। এই শান্তি আলোচনার মধ্যস্থতায় যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে নেতৃত্ব দিচ্ছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফ ও জামাতা জ্যারেড কুশনার। রোববার (৮ নভেম্বর) মার্কিন সংবাদমাধ্যম সিবিএসের ‘৬০ মিনিটস’ অনুষ্ঠানে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি দাবি করেন, রাশিয়া ও ইউক্রেনের মধ্যে একটি সমঝোতা হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে এবং দুই পক্ষ চুক্তির খুব কাছাকাছি রয়েছে।
প্রতিনিধিদলের গঠন ও কৌশল
রাশিয়ান প্রতিনিধিদলের নেতৃত্ব দিচ্ছেন প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ঘনিষ্ঠ সহযোগী ভ্লাদিমির মেদিনস্কি, যিনি ২০২২ সালের মার্চে তুরস্কের ইস্তাম্বুলে প্রথম সরাসরি আলোচনার সময় থেকেই দলের প্রধান হিসেবে দায়িত্ব পালন করছেন। প্রসঙ্গত, রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন দাবি করেছেন, যুদ্ধের অবসানে এবং যেকোনো স্থায়ী যুদ্ধবিরতির পূর্বশর্ত হিসেবে ২০২২ সালে যুদ্ধ শুরু পর থেকে রাশিয়ার দখল করা চারটি অঞ্চল- দোনেৎস্ক, লুহানস্ক, জাপোরিঝঝিয়া এবং খেরসন থেকে ইউক্রেন সম্পূর্ণ সেনা প্রত্যাহার ও।
তার সঙ্গে রয়েছেন উপপররাষ্ট্রমন্ত্রী সের্গেই রিয়াবকভ ও মিখাইল গালুজিন, সামরিক গোয়েন্দা প্রধান ইগর কোস্তিউকভ এবং জেনারেল স্টাফের অপারেশনাল বিভাগের উপপ্রধান ইউরি ঝিগারলভস্কি। অন্যদিকে ইউক্রেনের প্রতিনিধিদলের নেতৃত্ব দিচ্ছেন ফরেন ইন্টেলিজেন্স সার্ভিসের প্রধান রুস্তেম উমেরভ, প্রেসিডেন্ট জেলেনস্কির চিফ অব স্টাফ কিরিলো বুদানভ, তার ডেপুটি সের্গেই কিসলিতসিয়া এবং ক্ষমতাসীন দল সার্ভেন্ট অব দ্য পিপলের নেতা দাভিদ আরাখামিয়া।
ইউরোপীয় সম্পৃক্ততা ও মস্কোর আপত্তি
আলোচনা স্থলে ইউরোপীয় দেশগুলোর প্রতিনিধিরা উপস্থিত থাকলেও মূল ত্রিপক্ষীয় আলোচনায় তাদের অংশগ্রহণ নিয়ে তীব্র আপত্তি জানিয়েছে মস্কো।
রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, মূল বৈঠক শুরুর আগে ইউক্রেনীয় প্রতিনিধিরা ন্যাটো ও ইউরোপীয় ইউনিয়নের কর্মকর্তাদের সঙ্গে আলাদাভাবে পরামর্শ করেছেন।
ফ্রান্সের মতে, ইউরোপীয় নিরাপত্তার সমাধান ছাড়া টেকসই শান্তি অসম্ভব।
তবে রাশিয়া সাফ জানিয়ে দিয়েছে, ইউক্রেন ও মার্কিনিদের আলোচনার টেবিলে ইউরোপীয়দের কোনো জায়গা নেই। তবে রাশিয়া স্পষ্ট জানিয়ে দিয়েছিল যে, ইউক্রেনীয় ও মার্কিনিদের সঙ্গে বৈঠকে ইউরোপীয়দের কোনো স্থান তারা দেখছে না।
এ ছাড়া রুশ প্রতিনিধিদলের একটি সূত্র নিশ্চিত করেছে যে, আবুধাবির এই আলোচনায় যুদ্ধ-পরবর্তী ইউরোপের নিরাপত্তা কাঠামো, ভবিষ্যতে সংঘাতের ঝুঁকি কমানো এবং আঞ্চলিক স্থিতিশীলতা নিশ্চিত করার উপায় নিয়েও বিশেষ গুরুত্বের সাথে আলোচনা করা হচ্ছে।
শান্তি চুক্তির রূপরেখা ও ভূখণ্ড বিতর্ক
- মার্কিন কর্মকর্তাদের মতে, ভূখণ্ড বিনিময়ের প্রশ্নে দুই দেশের অবস্থানে ব্যক্তিগত পর্যায়ে কিছুটা নমনীয়তা লক্ষ্য করা যাচ্ছে।
- সম্ভাব্য চুক্তিতে ইউক্রেনের জন্য ন্যাটোর অনুচ্ছেদ ৫-এর আদলে নিরাপত্তা নিশ্চয়তা এবং ইউরোপীয় ইউনিয়নে যোগদানের পথ তৈরির বিষয়টি বিবেচনায় নেওয়া হয়েছে।
- মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, রাশিয়া ও ইউক্রেন চুক্তির খুব কাছাকাছি রয়েছে এবং শেষ পর্যন্ত ইউক্রেনকে কিছুটা ভিন্ন রূপে দেখা যেতে পারে।
- ট্রাম্প উল্লেখ করেছেন, উভয় দেশের প্রেসিডেন্টের মধ্যকার তীব্র বিদ্বেষ শান্তি প্রক্রিয়ার পথে অন্যতম বড় প্রতিবন্ধকতা।
- পুতিনের দাবি অনুযায়ী, শান্তি চুক্তির পূর্বশর্ত হিসেবে দোনেৎস্ক, লুহানস্ক, জাপোরিঝঝিয়া এবং খেরসন থেকে ইউক্রেনকে সেনা প্রত্যাহার করতে হবে।
- প্রেসিডেন্ট জেলেনস্কি শুরু থেকেই এই দাবি প্রত্যাখ্যান করে আসছেন এবং সার্বভৌম ভূখণ্ড বিসর্জন দিয়ে কোনো আত্মসমর্পণমূলক চুক্তিতে রাজি নন বলে বারবার স্পষ্ট করেছেন।
ট্রাম্প জানিয়েছেন, তিনি এই শান্তি প্রক্রিয়া সফল করতে আশাবাদী, যদিও ইউক্রেনের কোন কোন অঞ্চলে সীমান্ত পরিবর্তন হবে, সে বিষয়ে তিনি বিস্তারিত কিছু জানাননি। আলোচনাটি শেষ পর্যন্ত যুদ্ধ অবসানে কতটা ভূমিকা রাখবে তা এখন দেখার বিষয়। ট্রাম্প বলেন, ‘আমার মনে হয়, আমরা এটি সম্পন্ন করতে পারব।
সূত্র: গালফ বাংলা








