ন্যূনতম মজুরি বৃদ্ধিসহ নানা দাবিতে আশুলিয়া শিল্পাঞ্চলে শ্রমিক অসন্তোষ ও কর্মবিরতি চলছে। এই অস্থির পরিস্থিতির জেরে আজ শনিবার সকালে সংশ্লিষ্ট কারখানাগুলোর সামনে নোটিশ ঝুলিয়ে মালিকপক্ষ আনুষ্ঠানিকভাবে ৪০টি পোশাক কারখানা বন্ধ ঘোষণা করেছে। একই সঙ্গে পরিস্থিতির বিবেচনায় আরও ৮টি পোশাক কারখানায় একদিনের ছুটি ঘোষণা করা হয়েছে।
বাংলাদেশ গার্মেন্টস ও সোয়েটার্স শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্রের আইন বিষয়ক সম্পাদক খাইরুল মামুন মিন্টু বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, চলমান পরিস্থিতির কারণে কারখানা বন্ধ রাখার এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বন্ধ হওয়া উল্লেখযোগ্য কারখানাগুলোর মধ্যে রয়েছে ফ্যাশন ডট কম লিমিটেড, আলপস এ্যাপারেলস লিমিটেড, ঈগল টেক্সটাইল লিমিটেড, জিহান গার্মেন্টস ইন্ডাস্ট্রিজ লিমিটেড, কন্টিনেন্টাল গার্মেন্টস ইন্ডাস্ট্রিজ প্রাইভেট লিমিটেড, অ্যাকটিভ কম্পোজিট মিলস লিমিটেড, তাহারাত কম্পোজিট লিমিটেড ও আনাম গার্মেন্টস লিমিটেড। এছাড়াও এস-২১ এ্যাপারেলস লিমিটেড, এনভয় গ্রুপ, রেডিয়ান্স নীটওয়্যার লিমিটেড, নিউ এইজ গার্মেন্টস লিমিটেড, নিউ এইজ অ্যাপারেলস লিমিটেড, কাইলক নিউ এইজ বিডি লিমিটেড, মানতা অ্যাপারেলস লিমিটেড, চান্তিক গার্মেন্টস লিমিটেড, এ আর জিন্স প্রডিউসার লিমিটেড, এফ জি এস ডেনিম ওয়্যার লিমিটেড, আজমত এ্যাপারেলস লিমিটেড, এনভয় ফ্যাশন লিমিটেড এবং এনভয় ডিজাইন লিমিটেডসহ বেশ কিছু কারখানা এই তালিকায় রয়েছে।
সূত্র: মানবজমিন








