ইরান যুদ্ধের প্রভাব মধ্যবর্তী নির্বাচনে পড়েছে: স্বীকারোক্তি ট্রাম্পের

প্রকাশ:

যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকান পার্টির পরাজয় এবং সিনেটের নিয়ন্ত্রণ হারানোর পেছনে ইরান যুদ্ধের প্রভাব ছিল বলে স্বীকার করেছেন ডোনাল্ড ট্রাম্প। এক বছরের ব্যবধানে মার্কিন রাজনীতিতে ট্রাম্পের দলের জনপ্রিয়তা কমে যাওয়ার পেছনে যুদ্ধ এবং তার ফলে বিশ্ববাজারে জ্বালানির মূল্য বৃদ্ধি বড় অনুঘটক হিসেবে কাজ করেছে, যার সরাসরি প্রভাব পড়েছে সাধারণ মার্কিন নাগরিকদের জীবনযাত্রায়।

ট্রাম্প নিজেও এই হিসাবের সত্যতা মেনে নিয়েছেন। তিনি জানান, যুদ্ধের প্রভাব ভোটারদের সিদ্ধান্তের ওপর পড়েছে। ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি মন্তব্য করেন, নির্বাচন ফলাফলের একটি অংশ ছিল ইরান সম্পর্কিত বিষয়। তবে একই সঙ্গে ট্রাম্পের বিশ্বাস, ইরান নিয়ে তিনি যেসব পদক্ষেপ নিয়েছেন তার গুরুত্ব শেষ পর্যন্ত মানুষ বুঝতে পেরেছে।

প্রাক্তন এই মার্কিন প্রেসিডেন্ট আরও বলেন, অধিকাংশ মানুষই ইরান নিয়ে তার গৃহীত পদক্ষেপ সমর্থন করেন। কিন্তু উচ্চ মূল্যে জ্বালানি কেনার স্বল্পমেয়াদি যে অর্থনৈতিক চাপ তৈরি হয়েছে, সেটি হয়তো অনেকে মেনে নিতে চাননি। বিষয়টি বুঝতে পারছেন জানিয়ে তিনি আশা ব্যক্ত করেন, ইতিহাস শেষ পর্যন্ত তার এই সিদ্ধান্তকে ইতিবাচক চোখেই দেখবে এবং সঠিক কাজ করার জন্যই তিনি স্মরণীয় হয়ে থাকবেন। যদিও এর ফলে একটি অপ্রীতিকর নির্বাচনী সন্ধ্যার মুখোমুখি হতে হয়েছে বলে মন্তব্য করেন তিনি।

নির্বাচনে চারটির মতো আসন পুনরুদ্ধারের মাধ্যমে ডেমোক্র্যাটরা সিনেটে নিজেদের সংখ্যাগরিষ্ঠতা সুনিশ্চিত করেছে। এদিকে এই নির্বাচনের ফল নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে প্রতিক্রিয়া জানিয়েছেন ইরানের প্রধান আলোচক মোহাম্মদ বাগের গালিবাফ। তিনি লিখেছেন, বিবেক কিংবা জীবনযাত্রার ব্যয়—যে কারণেই হোক মার্কিন জনগণ যুদ্ধকে প্রত্যাখ্যান করেছে এবং ইরান এই বার্তাকে পূর্ণ সমর্থন জানায়।

শেয়ার করুন