ইসরায়েলের পার্লামেন্টে স্পিকার হটাতে একমত নেতানিয়াহুর বিরোধীরা

প্রকাশ:

ইসরায়েলের নতুন পার্লামেন্টের কার্যক্রম শুরুর দিনই বর্তমান স্পিকার আমির ওহানাকে অপসারণের পরিকল্পনা করেছে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বিরোধী শিবির। এই উদ্যোগে ইসরায়েলের আরব নাগরিকদের প্রতিনিধিত্বকারী দলগুলোও শামিল হয়েছে। বিরোধী জোটের পক্ষ থেকে এ বিষয়ে ইতিমধ্যে সমঝোতা সম্পন্ন হয়েছে বলে রাজনৈতিক বিশ্লেষক বারাক সেরি জানিয়েছেন। যদিও নতুন স্পিকার হিসেবে কার নাম বিবেচনায় রয়েছে, তা প্রকাশ করা হয়নি, তবে বিভিন্ন সংবাদমাধ্যমে সাবেক প্রধানমন্ত্রী ইয়ার লাপিদের নাম আলোচিত হচ্ছে। তবে নতুন স্পিকার হিসেবে কাকে দায়িত্ব দেওয়া হতে পারে, সে বিষয়ে তিনি কিছু জানাননি।

গত মঙ্গলবার অনুষ্ঠিত নির্বাচনের ফলাফলে দেখা যায়, ১২০ আসনের নেসেটে কোনো পক্ষই এককভাবে সংখ্যাগরিষ্ঠতা পায়নি। নেতানিয়াহুর কট্টর ডানপন্থী জোট পেয়েছে ৫৩টি আসন। অন্যদিকে, সাবেক সেনাপ্রধান গাদি আইজেনকটের নেতৃত্বাধীন বিরোধী জোট পেয়েছে ৪৮টি আসন এবং জয়েন্ট লিস্ট ও রাআমসহ আরব দলগুলো পেয়েছে ১৯টি আসন। সরকার গঠনের জন্য প্রয়োজনীয় ৬১টি আসনের জাদুকরী সংখ্যা স্পর্শ করতে যে কোনো পক্ষকেই আরব দলগুলোর সমর্থনের ওপর নির্ভর করতে হচ্ছে। আরব জোট ও দল জয়েন্ট লিস্ট এবং রাআম পেয়েছে ১৯ আসন। হেরে গিয়ে নির্বাচন প্রশ্নবিদ্ধ করতে চান নেতানিয়াহু, বিরোধীদের দাবি। আর শপথ নেওয়ার পর বিরোধী দল—ইয়াশার, বি’ইয়াচাদ, ডেমোক্র্যাটস ও ইসরায়েল বেইতেনু, জয়েন্ট লিস্ট ও রাআম একজোট হলে সহজেই স্পিকারকে সরিয়ে দিতে পারবে।

আগামী ১০ নভেম্বর পার্লামেন্টের নতুন অধিবেশন শুরু হওয়ার কথা রয়েছে। ডেমোক্র্যাটস নেতা ইয়ার গোলান শুক্রবার চ্যানেল ১২-এর এক অনুষ্ঠানে জানান, সদস্যদের শপথ গ্রহণের পরপরই তারা নতুন স্পিকার নিয়োগের প্রক্রিয়া শুরু করবেন। এরপর পার্লামেন্টের বিভিন্ন স্থায়ী কমিটির প্রধানদের নিয়োগ দেওয়া হবে। বর্তমানে সরকার গঠন নিয়ে দলগুলোর মধ্যে তীব্র হিসাব-নিকাশ চলছে। সরকার গঠন নিয়ে আলোচনা চললেও নির্ধারিত সেই দিনই নির্বাচিত সদস্যদের শপথ নিতে হবে।

এদিকে, বর্তমান স্পিকার আমির ওহানা প্রধানমন্ত্রী নেতানিয়াহুর ঘনিষ্ঠ লিকুদ পার্টির নেতা হওয়ায় বিরোধীরা তাকে সরিয়ে নিজেদের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে চায়। ইসরায়েলি রাজনীতিতে এই পদক্ষেপকে ক্ষমতার ভারসাম্যের একটি বড় পরীক্ষা হিসেবে দেখা হচ্ছে। নির্বাচনের ফলাফল নিয়ে নেতানিয়াহুর পক্ষ থেকে বিভিন্ন প্রশ্ন তোলা হলেও বিরোধী দলগুলো তাদের পরিকল্পনা বাস্তবায়নে অটল রয়েছে। সরকার গঠনের জটিল সমীকরণে শেষ পর্যন্ত কে সফল হয়, তা দেখার অপেক্ষায় রয়েছে ইসরায়েলের রাজনৈতিক অঙ্গন। নেতানিয়াহুকে হটিয়ে সরকার গঠনে আলোচনায় বিরোধীরা।

শেয়ার করুন