একনেকে ৩৩ হাজার ২৯৮ কোটি টাকার ১৬ প্রকল্প অনুমোদন

প্রকাশ:

প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে সচিবালয়ে অনুষ্ঠিত জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় মোট ৩৩ হাজার ২৯৮ কোটি টাকার ১৬টি প্রকল্প অনুমোদন পেয়েছে। চলতি অর্থবছরের সপ্তম এই সভায় গ্রামীণ অর্থনীতিকে শক্তিশালী করার বিষয়টি বিশেষ গুরুত্ব পেয়েছে। পরিকল্পনা প্রতিমন্ত্রী জানিয়েছেন, গ্রাম ও ইউনিয়ন পর্যায়ের সড়কগুলোতে শক্তিশালী সেতুর অভাবে যোগাযোগ ব্যবস্থা বাধাগ্রস্ত হচ্ছিল, যার নেতিবাচক প্রভাব পড়ছে জাতীয় অর্থনীতিতে। এই সংকট নিরসনে ৮ হাজার ৮৮৮ কোটি টাকা ব্যয়ে ২৫৬টি দীর্ঘ সেতু নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে। সভা শেষে আনুষ্ঠানিক ব্রিফিংয়ে পরিকল্পনা প্রতিমন্ত্রী জানান, এবারের প্রকল্প অনুমোদনের ক্ষেত্রে গ্রামীণ অর্থনীতি চাঙা করার বিষয় গুরুত্ব পেয়েছে।

একনেক সভায় গ্রামীণ অবকাঠামোর পাশাপাশি অন্যান্য গুরুত্বপূর্ণ প্রকল্পের অনুমোদন দেওয়া হয়েছে। এর মধ্যে উল্লেখযোগ্য হলো ঢাকায় জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার (এনএসআই) প্রশিক্ষণ কেন্দ্র নির্মাণ এবং বাংলাদেশ বিমান বাহিনীর ঢাকায় আবাসিক সমস্যার সমাধানে অবকাঠামোগত উন্নয়ন প্রকল্প। প্রান্তিক পর্যায়ে সুষম উন্নয়নের লক্ষ্য নিয়েই মূলত এই প্রকল্পগুলো অনুমোদন করা হয়েছে বলে জানানো হয়।

শেয়ার করুন