প্রতি বছরের ন্যায় এবারও ৩১ অক্টোবর বিশ্বজুড়ে পালিত হচ্ছে ‘বিশ্ব শহর দিবস ২০২৬’। এ বছরের প্রতিপাদ্য হলো ‘শহরের পুনরুজ্জীবন: সবার জন্য উপযুক্ত আবাসন’। এই দিবসকে সামনে রেখে কাতারের জনগণের জীবনযাত্রার মানোন্নয়নে আধুনিক ও পরিবেশবান্ধব অবকাঠামো নির্মাণ ও সম্প্রসারণে কাজ করছে কাতার গণপূর্ত কর্তৃপক্ষ বা আশগাল।
আশগালের প্রজেক্ট অ্যাফেয়ার্স ডিরেক্টর প্রকৌশলী খালিদ সাইফ আল-খায়ারীন কাতার নিউজ এজেন্সিকে জানান, দেশটির বিভিন্ন আবাসন অঞ্চলে নাগরিক সুবিধা নিশ্চিতে সংস্থাটি নিরলস কাজ করে যাচ্ছে। বর্তমানে ওয়েষ্ট উম্মে সালাল, আল ইব, আল সুমামা, আল ওয়াব, আল মেশাফ, আল মামুরা, দক্ষিণ-পশ্চিম মুয়াইদার, আল খারাইতিয়াত এবং রওজাত আল হামামাসহ বিভিন্ন এলাকায় সড়ক উন্নয়ন, ড্রেনেজ ব্যবস্থা ও পাবলিক সার্ভিসের কাজ চলমান রয়েছে। টেকসই উন্নয়ন ও সবুজ প্রযুক্তি ব্যবহারের মূল ক্ষেত্রসমূহ।
টেকসই উন্নয়নে আশগালের বিশেষ পদক্ষেপ
- স্থানীয় কাঁচামালের ব্যবহার: প্রকল্পে ব্যবহৃত উপকরণের ৭৫ শতাংশই দেশের অভ্যন্তরীণ শিল্প থেকে সংগ্রহ করা হচ্ছে, যা আমদানি নির্ভরতা হ্রাসের পাশাপাশি অর্থনীতিকে গতিশীল করছে।
- পুনর্ব্যবহার ও সৌরশক্তি: নির্মাণকাজে কংক্রিট, তোলাপাথর ও অ্যাসফল্ট পুনর্ব্যবহার করা হচ্ছে। এছাড়া প্রতিটি সাইট ও সাইনবোর্ডে সৌরশক্তির ব্যবহার বাধ্যতামূলক করা হয়েছে।
- পানি ব্যবস্থাপনা: ড্রেনেজ নেটওয়ার্ক ও পাম্পিং স্টেশনের সক্ষমতা বৃদ্ধির মাধ্যমে বৃষ্টির পানি জমে থাকার সমস্যা নিরসন করা হচ্ছে এবং ভূগর্ভস্থ অতিরিক্ত পানি উন্নয়ন কাজে পুনরায় ব্যবহার করা হচ্ছে।
- নিরাপদ চলাচল: নাগরিকদের সুস্থ জীবনযাত্রা নিশ্চিতে হাঁটার পথ বা ওয়াকওয়ে, সাইকেল ট্র্যাক এবং সবুজ পার্ক নির্মাণের কাজ অগ্রাধিকার পাচ্ছে।
আগামী ৫ বছরের মহাপরিকল্পনা
‘কাতার ন্যাশনাল ভিশন ২০৩০’-এর লক্ষ্য অর্জনে আগামী পাঁচ বছরে আরও বড় পরিসরে অবকাঠামো প্রকল্প হাতে নিচ্ছে আশগাল।
এই মহাপরিকল্পনার আওতায় নাগরিকদের জন্য বরাদ্দকৃত প্রায় ৩৩ হাজার আবাসিক প্লটে উন্নত নাগরিক সুবিধা ও সংযোগ সড়ক নিশ্চিত করতে ৩০টিরও বেশি মেগা রোড ও অবকাঠামো প্রকল্পের দরপত্র আহ্বান করা হবে। আগামী ৫ বছরের মহাপরিকল্পনার আওতায় নাগরিকদের জন্য বরাদ্দকৃত প্রায় ৩৩, ০০০ আবাসিক প্লটে সুনির্দিষ্ট নাগরিক সুবিধা ও সংযোগ সড়ক নিশ্চিত করতে ৩০টিরও বেশি মেগা রোড ও অবকাঠামো প্রজেক্টের দরপত্র (Tender) আহ্বান করা হবে।
কাজের গতি ও নির্ভুল পরিকল্পনা নিশ্চিত করতে সংস্থাটি কৃত্রিম বুদ্ধিমত্তা ও আধুনিক ডিজিটাল প্রযুক্তির ব্যবহার উল্লেখযোগ্য হারে বাড়াচ্ছে।
সূত্র: গালফ বাংলা








