জয়পুরহাটে রেললাইনে উদ্ধার অজ্ঞাত ব্যক্তির পরিচয় শনাক্তের চেষ্টা

প্রকাশ:

জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার কেচের মোড় এলাকায় রেললাইন থেকে অজ্ঞাত এক ব্যক্তির খণ্ড-বিখণ্ড দেহাবশেষ উদ্ধার করেছে রেলওয়ে পুলিশ। বৃহস্পতিবার দুপুরে স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে জিআরপি সদস্যরা ঘটনাস্থলে পৌঁছান এবং লাশটি উদ্ধার করে মর্গে পাঠান।

প্রত্যক্ষদর্শীদের ভাষ্যমতে, বৃহস্পতিবার সকাল থেকেই ওই ব্যক্তিকে রেললাইন সংলগ্ন এলাকায় ঘোরাঘুরি করতে দেখা গিয়েছিল। পরবর্তী সময়ে সেখানে তার বিচ্ছিন্ন দেহাবশেষ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে অবহিত করেন।

শান্তাহার রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দুলাল উদ্দিন জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে কোনো ট্রেনের নিচে কাটা পড়েই ওই ব্যক্তির মৃত্যু হয়েছে। বর্তমানে মৃতদেহটির পরিচয় শনাক্তের প্রক্রিয়া চলমান রয়েছে এবং ঘটনার প্রকৃত কারণ অনুসন্ধানে পুলিশি তদন্ত চলছে।

শেয়ার করুন