ঢাকা মহানগর উত্তর যুবদলের নতুন আংশিক আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। রোববার বিএনপির সহ-দপ্তর সম্পাদক মুহম্মদ মুনির হোসেন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। নতুন কমিটিতে আহ্বায়ক হিসেবে মনোনীত হয়েছেন মিজানুর রহমান রাজ এবং সদস্য সচিব হয়েছেন শরিফুল ইসলাম মিলন। পূর্ণাঙ্গ কমিটি পরবর্তীতে ঘোষণা করা হবে।
এর আগে গত ৩০ সেপ্টেম্বর ঢাকা মহানগর উত্তর যুবদলের আগের আহ্বায়ক কমিটি বিলুপ্ত করা হয়েছিল। সংগঠনের কেন্দ্রীয় সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরুল ইসলাম নয়নের সিদ্ধান্ত অনুযায়ী ওই কমিটি ভেঙে দেওয়া হয় বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
সূত্র: দৈনিক আমার দেশ








