আর্জেন্টিনার জার্সিতে শেষবারের মতো মাঠে নেমেই নিজের ঝলক দেখালেন লিওনেল মেসি। তার নেতৃত্বে বেনিনের বিপক্ষে ৩-০ গোলের জয় পেয়েছে আর্জেন্টিনা। ম্যাচে মেসি নিজে একটি গোল করার পাশাপাশি সতীর্থদের দিয়ে করিয়েছেন আরও দুটি গোল। তার এক গোল ও দুই অ্যাসিস্টে বেনিনকে ৩-০ গোলে হারিয়েছে আর্জেন্টিনা।
মেসির দেওয়া পাস থেকে লক্ষ্যভেদ করেছেন নিকোলাস ওতামেন্ডি ও নিকো পাজ। ক্যারিয়ারের এই বিদায়ী ম্যাচটি নিজের পায়ের জাদুতে স্মরণীয় করে রাখলেন আর্জেন্টাইন মহাতারকা।
সূত্র: দৈনিক আমার দেশ







