মালয়েশিয়াকে হারিয়ে ওয়ানডে সিরিজ জয় নিশ্চিত করলো বাংলাদেশ অনূর্ধ্ব-২৩ দল

প্রকাশ:

বোলারদের দুর্দান্ত পারফরম্যান্সের পর ব্যাটারদের দৃঢ়তায় মালয়েশিয়াকে ৩ উইকেটে হারিয়ে ওয়ানডে সিরিজ জয় নিশ্চিত করেছে বাংলাদেশ অনূর্ধ্ব-২৩ দল। বসুন্ধরা স্পোর্টিং কমপ্লেক্সে অনুষ্ঠিত সিরিজের দ্বিতীয় ম্যাচে এই জয়ের ফলে তিন ম্যাচের সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে গেল কালাম সিদ্দিকী আলীনের শিষ্যরা। প্রথম ওয়ানডেতে পাঁচ উইকেট শিকার করা শেখ পারভেজ হোসেন জীবন দ্বিতীয় ম্যাচেও নিজের ফর্ম ধরে রেখে ফাইফার (পাঁচ উইকেট) তুলে নিয়েছেন।

টস হেরে প্রথমে ব্যাটিংয়ে নামা মালয়েশিয়া ৩৮ ওভারে ১৭৬ রানে গুটিয়ে যায়। সফরকারী দলের ওপেনার আসলাম খান বিন মালিক একাই লড়াই করে ১০৭ বলে ১০০ রানের দুর্দান্ত ইনিংস খেলেন, যেখানে ছিল ১০টি চার ও ৪টি ছক্কা। এছাড়া সাইফ উল্লাহ মালিক ২৫ এবং আজব খান ১৭ রান করেন। বাংলাদেশের হয়ে শেখ পারভেজ হোসেন জীবন ৮ ওভারে ২৩ রান খরচায় ২ মেডেনসহ ৫ উইকেট নেন। এছাড়া রাহিন আহমেদ ও স্বাধীন ইসলাম দুটি করে উইকেট শিকার করেন।

১৭৭ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই চাপে পড়ে বাংলাদেশ। দলীয় রানের খাতা খোলার আগেই সাজঘরে ফেরেন ওপেনার আদিল বিন সিদ্দিক। ইকবাল হোসেন ২৬ রান করলেও নিয়মিত বিরতিতে উইকেট পতনে স্বাগতিকরা কিছুটা বিপাকে পড়ে। তবে দেবাশিষ সরকার দেবা ও আহরার আমিনের দায়িত্বশীল ব্যাটিংয়ে ম্যাচে ফেরে বাংলাদেশ। দেবাশিষ ৪১ বলে ৫৮ রানের ঝড়ো ইনিংস খেলেন এবং আহরার আমিন ৭৬ বলে অপরাজিত ৫৭ রান করে দলকে জয়ের বন্দরে পৌঁছে দেন। ৩১.৫ ওভারে ৭ উইকেট হারিয়ে বাংলাদেশ লক্ষ্য পূরণ করে। মালয়েশিয়ার হয়ে বিজয় উন্নি ও প্রশান্ত মধুকর দুটি করে উইকেট নেন।

এতে এক ম্যাচ হারে রেখে মালয়েশিয়াকে হারিয়ে সিরিজ জিতে নিয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-২৩ দল।

১০৭ বলে ১০ চার ও ৪ ছক্কায় খেলেন ১০০ রানের দারুণ ইনিংস।

দ্বিতীয় সর্বোচ্চ ২৫ রান আসে সাইফ উল্লাহ মালিকের ব্যাট থেকে।

বোলারদের গড়ে দেয়া জয়ের ভিতে পূর্ণতা দিলেন ব্যাটাররা।

আর কোনো ব্যাটার দুই অঙ্কের ঘর ছুঁতে পারেননি।

দুজনের দায়িত্বশীল জুটিতে ম্যাচের নিয়ন্ত্রণ ফিরে পায় বাংলাদেশ।

শেয়ার করুন