মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রীর পদ থেকে ইশরাক হোসেনের পদত্যাগের ঘোষণা

প্রকাশ:

মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ইশরাক হোসেন তার পদ থেকে চূড়ান্তভাবে পদত্যাগ করার ঘোষণা দিয়েছেন। সোমবার সকালে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টের মাধ্যমে তিনি এই সিদ্ধান্তের কথা জানান। তিনি জানিয়েছেন, সোমবার দুপুর ২টায় জাতীয় প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনের মাধ্যমে তিনি পদত্যাগের আনুষ্ঠানিক ঘোষণা দেবেন এবং সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেবেন।

ফেসবুক পোস্টে ইশরাক হোসেন বলেন, এখন থেকে তিনি কোনো সংসদ সদস্য বা প্রতিমন্ত্রী হিসেবে নয়, বরং একজন সাধারণ বিএনপি কর্মী হিসেবে দায়িত্ব পালন করবেন। তিনি মাদকের বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়ার কথা জানিয়ে বলেন, এখন থেকে শতগুণ বেশি উদ্দীপনা নিয়ে মাদক নির্মূলে কাজ করে যাবেন। পাশাপাশি পরিচ্ছন্নতা কর্মসূচি জোরদার করা এবং বিএনপি ও অঙ্গসংগঠনগুলোর সাংগঠনিক শক্তি বৃদ্ধির লক্ষ্যে দেশের বিভিন্ন জেলা সফরের পরিকল্পনার কথাও জানিয়েছেন তিনি। এছাড়া তাকে নিয়ে ফেসবুকে কিছু মানুষের উল্লাসসূচক মন্তব্যের প্রেক্ষিতে তিনি আশা প্রকাশ করেন, ভবিষ্যতে আন্দোলনের প্রয়োজন হলে তারাও জাতীয়তাবাদী আদর্শে অনুপ্রাণিত হয়ে বিদেশ থেকে দেশে ফিরে আন্দোলনে শরিক হবেন।

শেয়ার করুন