যান্ত্রিক ত্রুটির কারণে বিমান থেকে নামলেন প্রধানমন্ত্রী

প্রকাশ:

জাপান সফর শেষে ঢাকায় ফেরার পথে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি উড়োজাহাজে যান্ত্রিক ত্রুটি দেখা দিয়েছে। এর ফলে ফ্লাইটটি নারিতা আন্তর্জাতিক বিমানবন্দরে আটকা পড়েছে। দীর্ঘ দুই ঘণ্টা পেরিয়ে গেলেও ত্রুটি মেরামত করতে না পারায় প্রধানমন্ত্রী তারেক রহমান ও তার প্রতিনিধিদলের সদস্যরা বিমান থেকে নেমে গেছেন। এছাড়া ফ্লাইটের অন্য যাত্রীদেরও নিরাপত্তার স্বার্থে বিমানবন্দরের লাউঞ্জে স্থানান্তর করা হয়েছে।

বিমান সূত্র জানিয়েছে, বিজি-৩৭৭ ফ্লাইটটি নারিতা বিমানবন্দর থেকে নির্ধারিত গন্তব্যের উদ্দেশ্যে রওনা দেওয়ার কথা ছিল। বোর্ডিং সম্পন্ন হওয়ার পর বিমানটিকে পুশব্যাক করা হয়। তবে রানওয়ের দিকে যাওয়ার সময় ককপিটে স্পয়লারের ত্রুটিসংক্রান্ত সংকেত পাওয়ায় পাইলট তাৎক্ষণিকভাবে উড্ডয়নের সিদ্ধান্ত বাতিল করেন। পরবর্তীতে কন্ট্রোল টাওয়ারের সঙ্গে সমন্বয় করে উড়োজাহাজটিকে পুনরায় পার্কিং এলাকায় ফিরিয়ে নেওয়া হয়। বিমানের পাইলট ইমামুল ত্রুটি ও বিলম্বের বিষয়ে যাত্রীদের কাছে দুঃখপ্রকাশ করেছেন। বিমান বাংলাদেশ এয়ারলাইন্স সূত্রে জানা গেছে, ভিভিআইপি যাত্রীদের বহনকারী বিজি-৩৭৭ (বিজি-৩৭৭) ফ্লাইটটির নারিতা আন্তর্জাতিক বিমানবন্দর থেকে নির্ধারিত গন্তব্যে যাত্রার কথা ছিল। পরে উড়োজাহাজটি টারমাকে ফিরিয়ে নেওয়া হয়। পরে কন্ট্রোল টাওয়ারের সঙ্গে সমন্বয় করে উড়োজাহাজটিকে নির্ধারিত পার্কিং এলাকায় ফিরিয়ে নেওয়া হয়।

বৃহস্পতিবার স্থানীয় সময় সন্ধ্যা ৬টার দিকে নির্ধারিত সময়ে ফ্লাইটটির উড্ডয়নের কথা ছিল। তবে ৪০ মিনিট পর ককপিট থেকে পাইলট যান্ত্রিক সমস্যার বিষয়টি নিশ্চিত করেন। বিমান বাংলাদেশ এয়ারলাইনসের জনসংযোগ বিভাগের মহাব্যবস্থাপক শাহনূর আহমেদ বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, প্রকৌশলী সাদেকুল ইসলাম ভূঁইয়া ও মান্নানের নেতৃত্বে একটি কারিগরি দল ত্রুটি সারানোর কাজ করছে। তবে নির্ধারিত সময়ের প্রায় ৪০ মিনিট পর ককপিট থেকে পাইলট যান্ত্রিক ত্রুটির কারণে ফ্লাইট ছাড়তে দেরি হওয়ার কথা জানান।

প্রকৌশলীদের প্রাথমিক মূল্যায়ন অনুযায়ী, স্পয়লারের ত্রুটি মেরামত ও প্রয়োজনীয় কারিগরি পরীক্ষা সম্পন্ন করতে আরও দুই থেকে তিন ঘণ্টা সময় লাগতে পারে। স্পয়লার উড়োজাহাজের গতি নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করায় নিরাপত্তার স্বার্থে ত্রুটিমুক্ত না হওয়া পর্যন্ত যাত্রা শুরু করা সম্ভব নয়। বিমান কর্তৃপক্ষ জানিয়েছে, মেরামতের কাজ শেষ হওয়ার ওপরই পরবর্তী যাত্রা নির্ভর করছে। উড়োজাহাজের ডানায় থাকা স্পয়লার অবতরণের সময় উড্ডয়নক্ষমতা কমিয়ে গতি নিয়ন্ত্রণে সহায়তা করে। পাশাপাশি উড্ডয়নের বিভিন্ন পর্যায়েও এটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাই স্পয়লারে ত্রুটি দেখা দিলে উড়োজাহাজের নিরাপদ পরিচালনার জন্য প্রয়োজনীয় পরীক্ষা ও মেরামত সম্পন্ন করা জরুরি।

শেয়ার করুন