যান্ত্রিক ত্রুটির জেরে যুক্তরাষ্ট্রের সব বিমানবন্দর থেকে ফ্লাইট উড্ডয়ন সাময়িকভাবে স্থগিত করেছে দেশটির ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন (এফএএ)। শুক্রবার বিকেলে জারি করা এই নির্দেশনার ফলে দেশজুড়ে ৪ হাজারের বেশি ফ্লাইট বাতিল হয়েছে এবং প্রায় ১০ হাজার ফ্লাইট বিলম্বের কবলে পড়েছে।
এফএএ জানিয়েছে, এয়ার ট্রাফিক কন্ট্রোল টাওয়ারের সঙ্গে যোগাযোগ ব্যবস্থায় জটিলতা দেখা দেওয়ায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। বর্তমানে প্রযুক্তিবিদরা ত্রুটি সমাধানে কাজ করছেন। ২০২৩ সালের জানুয়ারিতে কম্পিউটার ব্যবস্থায় ত্রুটির পর দেশটিতে এমন ঘটনা এটিই প্রথম। পরিস্থিতি সম্পর্কে প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পকে ইতোমধ্যে অবহিত করা হয়েছে।
সূত্র: মানবজমিন








