ভারতের রাঁচির ওরমানঝির ব্লক চৌক এলাকার একটি মদের দোকানে শুক্রবার সন্ধ্যায় এক অস্বাভাবিক ঘটনা ঘটেছে। স্থানীয় সময় অনুযায়ী, সন্ধ্যায় একটি বানর দোকানে ঢুকে পড়ে এবং বোতলের ছিপি খুলে মদ পান শুরু করে। নেশার প্রভাবে বানরটি দোকানের মেঝেতে বেহুঁশ হয়ে ঘুমিয়ে পড়েছিল। শুক্রবার (২৫ সেপ্টেম্বর) সন্ধ্যায় রাঁচির ওরমানঝির ব্লক চৌক এলাকার একটি ওয়াইন শপে এ ঘটনা ঘটে।
ঘটনাটি জানাজানি হওয়ার পর দোকানের সামনে স্থানীয়রা ভিড় করতে শুরু করেন। প্রত্যক্ষদর্শীরা জানান, এক পর্যায়ে বানরটির ঘুম ভাঙলে সে দোকানের ভেতরে তাণ্ডব চালাতে শুরু করে। তাকে শান্ত বা নিয়ন্ত্রণের চেষ্টা করা হলে সে দোকানের এক কর্মীকে কামড়ে দেয়। ঘটনাটি দেখতে দোকানের সামনে ভিড় জমে যায়।
পরিস্থিতি বেগতিক দেখে স্থানীয় পুলিশ ও বিরসা মুন্ডা জৈবিক উদ্যানের উদ্ধারকারী দলকে খবর দেওয়া হয়। উভয় পক্ষ ঘটনাস্থলে পৌঁছে দীর্ঘ চেষ্টার পর বানরটিকে উদ্ধার করতে সক্ষম হয়। এরপর সেটিকে নিরাপদে সেখান থেকে সরিয়ে নেওয়া হয়। আস্থা কুঞ্জে পুলিশ পরিচয়ে কিশোরীকে তুলে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণ।
পুরো ঘটনার ভিডিওচিত্র সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা ও কৌতূহল দেখা দিয়েছে। এ ধরনের অদ্ভুত কর্মকাণ্ডে জনমনে বিস্ময় তৈরি হয়েছে। বিয়ের জন্য ১২ ঘণ্টার প্যারোলে মুক্তি, অনুষ্ঠান শেষে ফের কারাগারে ফিরলেন বর।
প্রসঙ্গত, সম্প্রতি ভারতের বিভিন্ন স্থানে প্রাণীদের এমন অদ্ভুত আচরণের খবর সংবাদ শিরোনামে আসছে। তবে রাঁচির এই ঘটনাটি স্থানীয় এলাকায় বেশ আলোচনার জন্ম দিয়েছে।
বন্যপ্রাণী বিশেষজ্ঞদের মতে, লোকালয়ে বানরদের এমন অস্বাভাবিক আচরণ করার কারণগুলো আরও খতিয়ে দেখা প্রয়োজন। বন্যপ্রাণী ও মানুষের সহাবস্থানে সতর্কতার প্রয়োজনীয়তাও এই ঘটনার মধ্য দিয়ে নতুন করে সামনে এসেছে।
সূত্র: Probash Khabor








