লক্ষ্মীপুরের রায়পুরে চার দিন ধরে দুই শিক্ষার্থী নিখোঁজ

প্রকাশ:

লক্ষ্মীপুরের রায়পুরে আরাফাত সায়েম (১৪) ও ইকরামুল হাসান মিনহাজ নামের দুই শিক্ষার্থী গত চার দিন ধরে নিখোঁজ রয়েছে। রোববার সকালে তারা নিজ নিজ শিক্ষাপ্রতিষ্ঠানে যাওয়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়েছিল। এরপর থেকে তাদের আর কোনো খোঁজ পাওয়া যায়নি। মঙ্গলবার রাত ১০টার দিকে নিখোঁজ শিক্ষার্থীদের অভিভাবকরা এই বিষয়টি নিশ্চিত করেছেন।

নিখোঁজ আরাফাত সায়েম রায়পুর এল এম পাইলট উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী। সে কেরোয়া ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের ইয়াকুব আলী হাজী বাড়ির ব্যবসায়ী জাকির হোসেন ও গৃহিণী আমেনা বেগমের একমাত্র সন্তান। অন্যদিকে, একই এলাকার গাজিনগর থেকে নিখোঁজ হওয়া মো. ইকরামুল হাসান মিনহাজ রায়পুর আলিয়া কামিল মাদরাসার ষষ্ঠ শ্রেণির ছাত্র এবং প্রবাসী এমরান হোসেনের একমাত্র ছেলে।

সন্তানদের নিখোঁজের বিষয়ে সায়েমের বাবা জাকির হোসেন ও মিনহাজের বাবা এমরান হোসেন জানান, রোববার সকালে তারা বাড়ি থেকে শিক্ষাপ্রতিষ্ঠানের উদ্দেশে বের হওয়ার পর আর ফিরে আসেনি। এ ঘটনার পর থেকে পরিবারের সদস্যরা চরম উদ্বেগের মধ্যে রয়েছেন। রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিজাম উদ্দিন ভূঁইয়া জানিয়েছেন, দুই শিক্ষার্থীর নিখোঁজের বিষয়ে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে এবং পুলিশ ঘটনার তদন্ত করছে।

শেয়ার করুন