রংপুরের পাগলাপীরে আয়োজিত এক পথসভায় প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, সব ধর্মের মানুষের সম্মিলিত অবদানে বাংলাদেশ স্বাধীন হয়েছে। তাই দেশের উন্নয়নের অগ্রযাত্রায় হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্টান ও মুসলমানসহ সব ধর্ম ও বর্ণের মানুষকে সঙ্গে নিয়েই তিনি দেশ গড়তে চান। ১২ ফেব্রুয়ারি নির্বাচনের পর জনগণের রায়ে বিএনপি রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পাওয়ার পর থেকেই প্রান্তিক ও খেটে খাওয়া মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছে বলে উল্লেখ করেন তিনি। তারেক রহমান বলেন, ‘১২ ফেব্রুয়ারি নির্বাচনের পরে বাংলাদেশের মানুষ বিএনপিকে দেশ পরিচালনার দায়িত্বভার দিয়েছে।
প্রধানমন্ত্রী জানান, সরকার গঠনের পর থেকেই সাধারণ মানুষের পাশে দাঁড়ানোর ধারাবাহিকতায় কৃষকদের ১০ হাজার টাকা পর্যন্ত কৃষিঋণ মওকুফ করা হয়েছে। এছাড়া সাধারণ মানুষের সহায়তায় ফ্যামিলি কার্ডের পাশাপাশি কৃষক কার্ড চালুর প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। ইমাম, মুয়াজ্জিন এবং অন্যান্য ধর্মের ধর্মীয় নেতাদের জন্য মাসিক ভাতার ব্যবস্থাও করা হয়েছে বলে তিনি জানান। কৃষক কার্ড ইনশাআল্লাহ চালু করে ফেলেছি।
শারদীয় দুর্গাপূজার উৎসবের প্রসঙ্গ টেনে প্রধানমন্ত্রী বলেন, ধর্মীয় বৈষম্য ভুলে সবাইকে নিয়ে একটি প্রত্যাশিত বাংলাদেশ গড়াই বর্তমান সরকারের অঙ্গীকার। সভায় উপস্থিত জনতার উদ্দেশে তিনি দৃঢ়কণ্ঠে প্রশ্ন রাখেন, তারা এই উন্নয়ন যাত্রায় তার সঙ্গে আছেন কি না। এ সময় উপস্থিত জনতা হাত উঁচিয়ে তাকে সম্মতি জানান। সবশেষে তিনি বলেন, আজকের এই দিন থেকে আমাদের প্রতিজ্ঞা হোক, এই দেশ আমাদের সবার। কাঁধে কাঁধ মিলিয়ে পরিশ্রমের মাধ্যমেই আমরা একটি সুন্দর ও সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণ করবো। বাংলাদেশে সনাতনী সম্প্রদায়ের যে মানুষ আছেন, তাদের একটি উৎসব আজকে—শারদীয় দুর্গাপুজা উৎসব। এই দেশকে সুন্দর করে গড়ে তুলতে আমরা সকলে মিলে পরিশ্রম করে গড়ে তুলবো প্রত্যাশিত বাংলাদেশ।
সূত্র: মানবজমিন








