সিলেটের ওসমানীনগর উপজেলার দয়ামীর এলাকায় শুক্রবার সকাল ৭টার দিকে ইউনিক পরিবহন ও বেঙ্গল পরিবহনের দুটি দ্রুতগামী বাসের মধ্যে মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। এই ভয়াবহ দুর্ঘটনায় এখন পর্যন্ত ১০ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। নিহতরা সবাই ইউনিক পরিবহনের যাত্রী ছিলেন। সংঘর্ষের তীব্রতায় ইউনিক পরিবহনের বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে পড়ে যায়।
ওসমানীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাশেদ মোবারক জানান, দুর্ঘটনায় অন্তত ২০ জন যাত্রী আহত হয়েছেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ পরিচালনা করে এবং নিহতদের মরদেহ ও আহতদের হাসপাতালে পাঠায়। বর্তমানে ওই সড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে। তবে এখন পর্যন্ত নিহতদের পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি বলে জানিয়েছেন তিনি।
সিলেটের ওসমানীনগর উপজেলার দয়ামীর এলাকায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত বেড়ে ১০ জনে দাঁড়িয়েছে।
তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় জানা যায়নি।
সূত্র: মানবজমিন








