সেভ দ্য চিলড্রেনে অফিসার পদে নিয়োগ, আবেদনের শেষ সময় ১০ আগস্ট

প্রকাশ:

আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা সেভ দ্য চিলড্রেন তাদের চাইল্ড প্রটেকশন বিভাগের অধীনে ‘অফিসার’ পদে জনবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এই পদে আবেদনের শেষ সময় নির্ধারণ করা হয়েছে ১০ আগস্ট ২০২৬। আগ্রহী প্রার্থীদের নির্ধারিত সময়ের মধ্যেই আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে।

আবেদনকারীদের সংশ্লিষ্ট বিষয়ে স্নাতক (সম্মান) ডিগ্রিধারী হতে হবে। বিশেষ করে নৃবিজ্ঞান, পরিসংখ্যান, সমাজবিজ্ঞান, ভূগোল, মৃত্তিকা বিজ্ঞান কিংবা নগর ও গ্রামীণ পরিকল্পনার মতো সামাজিক বিজ্ঞান সংশ্লিষ্ট বিষয়ের ডিগ্রিধারীদের অগ্রাধিকার দেওয়া হবে। এছাড়া এমইএএল (মনিটরিং, ইভ্যালুয়েশন, অ্যাকাউন্টেবিলিটি অ্যান্ড লার্নিং) সংক্রান্ত কাজে কমপক্ষে ২ থেকে ৩ বছরের বাস্তব অভিজ্ঞতা থাকা আবশ্যক। অলাভজনক প্রতিষ্ঠানে মানবিক সহায়তা কার্যক্রমে কাজের অভিজ্ঞতা থাকলে বাড়তি সুবিধা পাওয়া যাবে।

প্রার্থীদের কমিউনিটিভিত্তিক প্রকল্পের তথ্যচিত্র তৈরিতে দক্ষ হতে হবে। পাশাপাশি Kobo Collect, SPSS, Microsoft Excel এবং Power BI সফটওয়্যার ব্যবহারের প্রাথমিক জ্ঞান ও অভিজ্ঞতা থাকা জরুরি। আবেদন করার সময় একটি কভার লেটার ও হালনাগাদ সিভি একত্রে একটি ডকুমেন্ট হিসেবে জমা দিতে হবে। একই সঙ্গে বর্তমান বেতন এবং প্রত্যাশিত বেতনের তথ্যও উল্লেখ করতে হবে।

শেয়ার করুন