সংস্কারের ৩ বছরের মাথায়ই ডুবো সড়কে জনদুর্ভোগ চরমে

প্রকাশ:

কিশোরগঞ্জের হাওরবেষ্টিত উপজেলাগুলোর সাথে জেলা সদর ও রাজধানীর সড়ক যোগাযোগের প্রধান মাধ্যম অষ্টগ্রাম-বাজিতপুর ডুবো সড়ক। ২০১১ থেকে ২০১৪ সালের মধ্যে কিশোরগঞ্জ সড়ক ও জনপথ অধিদপ্তরের তত্ত্বাবধানে ১২৬ কোটি টাকা ব্যয়ে নির্মিত হয় ১৭ কিলোমিটার দীর্ঘ এই সড়কটি। তিনটি সেতুসহ নির্মিত এই সড়কটি বর্ষায় পানির নিচে তলিয়ে গেলেও শুকনো মৌসুমে যাতায়াতের উপযোগী হয়ে ওঠে, যে কারণে এটি ডুবো সড়ক হিসেবে পরিচিত। বর্ষা মৌসুমে সড়কটি পানির নিচে চলে যায় আবার শুষ্ক মৌসুমে পানি নেমে গেলে সড়ক যোগাযোগ ব্যবস্থা পুনরায় চালু হয়। তাতে সড়ক একটু সমান হবে, গাড়ী চালাইয়া কিছুটা হইলেও শান্তি পামু।

সড়কটির নির্মাণকাজে ঠিকাদারি প্রতিষ্ঠান হিসেবে এসইএল, এমবিইএল ও জেআই জয়েন্ট ভেঞ্চার লিমিটেড কার্যাদেশ পেলেও বাস্তবে প্রকল্পটি বাস্তবায়ন করেছিল ঢাকার এক্সপেক্ট্রা ইঞ্জিনিয়ারস লিমিটেড। তবে নির্মাণের মাত্র তিন বছরের মাথায় এর প্রায় ৯ কিলোমিটার অংশ সংস্কারের প্রয়োজন পড়ে। বর্তমানে সেই সংস্কারকৃত অংশগুলোতেই বড় বড় খানাখন্দের সৃষ্টি হয়ে চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে।

অষ্টগ্রাম, ইটনা ও মিঠামইন উপজেলার কয়েক লাখ মানুষের দ্রুত যোগাযোগের একমাত্র ভরসা এই পথ। প্রতিদিন শত শত যাত্রী ও পণ্যবাহী যানবাহন ঝুঁকি নিয়ে চলাচল করে। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, সড়কটির আরসিসি ঢালাইয়ের ওপর নামমাত্র সিসি ঢালাই দেওয়া হয়েছিল, যা টেকসই হয়নি। গত দুই বছর ধরে সড়কের বিভিন্ন স্থানে পাথর ও কংক্রিট উঠে গিয়ে ছোট-বড় গর্তের সৃষ্টি হয়েছে। দুই বছর ধরে সড়কের প্রায় ৯ কিলোমিটার এলাকা জুড়ে কংক্রিট উঠে গিয়ে ভাঙন ও সৃষ্টি খানাখন্দে চলাচলে ভোগান্তি বেড়েছে যানবাহনের চালক ও যাত্রীদের।

ভুক্তভোগী অটোরিকশাচালক রাজম আলী ক্ষোভ প্রকাশ করে বলেন, রাস্তার বেহাল দশার কারণে গাড়ি চালানো কঠিন হয়ে পড়েছে। ঝাঁকুনির ফলে গাড়ি ও যাত্রী উভয়েরই ক্ষতি হচ্ছে। সড়কটি দ্রুত মেরামত বা উপরের ঢালাই তুলে মসৃণ করার দাবি জানান তিনি। জহুরুল ইসলাম মেডিকেল থেকে চিকিৎসা শেষে ফেরা ফদিরা বেগম জানান, সড়কের ঝাঁকুনিতে অসুস্থ শরীরে যাতায়াত করা অসহনীয় হয়ে পড়েছে। একসময় সড়কটি দিয়ে প্রতিদিন অটোরিকশা চালাতেন রাজম আলী(৫১) তিনি বলেন, অহন এই পথে গাড়ি লইয়া গেলে থেকনার করনে গাড়ীর সাথে নিজেরও জান শেষ। জহুরুল ইসলাম মেডিক্যাল থেকে চিকিৎসা শেষে বাড়ি (অষ্টগ্রাম) ফেরার পথে ফদিরা বেগম বলেন, ‘বাবারে, অটোত বইলে (বসলে) থেহানের (ঝাঁকুনির) কারণে সারা শরীর বিষ (ব্যথা) করে। আমরা চাই তারাতারি সড়ক মেরামত করুক, না হইলে ওপরের ডালাই (সিসি ঢালাই) তুইলা দেক। এই রাস্তাডা ঠিক না করালে আমরা চলতে পারতাম (পারব) না।’।

সড়কের অষ্টগ্রামের বাহাদুরপুর থেকে কারানল সেতুর পূর্ব প্রান্ত এবং বাজিতপুরের পাঁচরাস্তার মোড় এলাকাগুলোতে দুর্ভোগ সবচেয়ে বেশি। স্থানীয়রা অবিলম্বে সংস্কার কাজ শুরুর দাবি জানিয়েছেন।

অষ্টগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা সাথী দাস জানিয়েছেন, সড়কটি সংস্কারের বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবগত করা হয়েছে এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আহ্বান জানানো হয়েছে। আশা করি, তাঁরা প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন।

অন্যদিকে, সড়ক ও জনপথ অধিদপ্তর কিশোরগঞ্জ কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী শাকিল মোহাম্মদ ফয়সাল জানান, সড়কটি নির্মাণের প্রকল্প মেয়াদ ছিল ২০১৮ সাল পর্যন্ত এবং সম্ভবত ঠিকাদারি প্রতিষ্ঠানই তখন মেরামত করেছিল। তিনি বলেন, এ সড়কটিতে পরবর্তীতে আলাদা কোনো সংস্কার প্রকল্প নেওয়া হয়নি। তবে স্থানীয় মানুষের ভোগান্তির বিষয়টি তারা অবগত হয়েছেন এবং দ্রুত সরেজমিন পরিদর্শনের মাধ্যমে সাময়িক মেরামতের ব্যবস্থা নেওয়া হবে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের পরামর্শ অনুযায়ী সড়কটি পুরোপুরি উপযোগী করার উদ্যোগ নেওয়া হবে। সড়ক নির্মাণ প্রকল্পটির মেয়াদ ছিল ২০১৮ সাল পর্যন্ত। যাতে করে অন্তত সাময়িক মেরামত করে হলেও সড়কটি যানবাহন চলাচলের উপযোগী করে তোলা যায়।

শেয়ার করুন