কুয়েতে শিক্ষার্থীদের কাছে ই-সিগারেট বিক্রি: ৫ বাংলাদেশী গ্রেপ্তার

প্রকাশ:

কুয়েতের সাদ আল-আবদুল্লাহ এলাকায় স্কুল শিক্ষার্থী ও অপ্রাপ্তবয়স্ক কিশোরদের কাছে গোপনে ই-সিগারেট ও বিভিন্ন তামাকজাত পণ্য বিক্রির অভিযোগে পাঁচজন বাংলাদেশী নাগরিককে গ্রেপ্তার করেছে দেশটির ক্রিমিনাল ইনভেস্টিগেশন ডিপার্টমেন্ট। অপরাধীদের ধরতে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় বিশেষ নজরদারি ব্যবস্থা গ্রহণ করেছিল। কুয়েতের সাদ আল-আবদুল্লাহ এলাকায় স্কুলের শিক্ষার্থী ও অপ্রাপ্তবয়স্ক কিশোরদের কাছে বেআইনিভাবে ই-সিগারেট ও তামাকজাত পণ্য বিক্রির অভিযোগে ৫ জন বাংলাদেশী নাগরিককে গ্রেপ্তার করেছে দেশটির ক্রিমিনাল ইনভেস্টিগেশন ডিপার্টমেন্ট।

অভিযুক্তরা একটি আবাসিক ভবনের ভেতর অননুমোদিত ও অবৈধভাবে মুদি দোকান বা ‘বাকালা’ পরিচালনা করে আসছিলেন। সেখান থেকে টেলিফোন ও হোম ডেলিভারি সার্ভিসের মাধ্যমে তারা স্কুলপড়ুয়া শিক্ষার্থীদের কাছে নিষিদ্ধ এসব পণ্য পৌঁছে দিতেন। নিরাপত্তা বাহিনীর সদস্যরা গোপন তথ্যের ভিত্তিতে ওই এলাকায় নজরদারি বাড়ান এবং এক শিক্ষার্থীর কাছে ই-সিগারেট হস্তান্তরের সময় হাতেনাতে প্রথম অভিযুক্তকে আটক করেন। পরে তার দেয়া তথ্যের ভিত্তিতে ওই বাসস্থানে অভিযান চালিয়ে বাকি চারজনকে গ্রেপ্তার করা হয়।

জব্দকৃত পণ্যের তালিকা

  • ই-সিগারেটের বড় বাক্স: ১৩টি
  • ই-সিগারেটের ছোট বাক্স: ২৩টি
  • তামাকপণ্যের ছোট প্যাকেট: ২১৯টি
  • নগদ অর্থ: বিক্রির ১,৭২২ কুয়েতি দিনার

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃতরা একটি সংঘবদ্ধ চক্র হিসেবে অবৈধ ব্যবসা ও দায়িত্ব ভাগ করে পণ্য বিক্রির বিষয়টি স্বীকার করেছেন। জব্দকৃত মালামালসহ আটককৃতদের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য দেশটির বিচারিক কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে।

কুয়েতের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, তরুণ প্রজন্মের শারীরিক সুরক্ষা নিশ্চিত করতে এবং দেশটিতে অবৈধ বাণিজ্যিক কার্যক্রম নিয়ন্ত্রণে আইন প্রয়োগকারী সংস্থার এই অভিযান চলমান থাকবে। বিশেষ করে স্কুলগামী শিক্ষার্থীদের কাছে মাদক বা তামাকজাত দ্রব্য বিক্রিকে কুয়েত কর্তৃপক্ষ গুরুতর অপরাধ হিসেবে গণ্য করে। সামান্য আর্থিক লাভের আশায় এ ধরনের আইনবিরোধী কর্মকাণ্ডে যুক্ত হয়ে প্রবাস জীবনের ভবিষ্যৎ ঝুঁকিতে না ফেলার জন্য বাংলাদেশিসহ সকল প্রবাসীর প্রতি কঠোর সতর্কবার্তা দেওয়া হয়েছে। সামান্য আর্থিক প্রলোভনে পড়ে এ জাতীয় আইনি জটিলতায় না জড়াতে এবং প্রবাস জীবনের ভবিষ্যৎ ঝুঁকিতে না ফেলতে প্রবাসীদের প্রতি বিশেষ আহ্বান জানানো হচ্ছে।

শেয়ার করুন