সোমবার হোয়াইট হাউসে কাতারের প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আব্দুর রহমান বিন জসিম আল সানির সাথে বৈঠক করবেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইরানের সাথে চলমান সংঘাত নিরসন এবং কূটনৈতিক পথে সংকটের সমাধানের উপায় নিয়ে আলোচনা করাই এই বৈঠকের মূল লক্ষ্য। হোয়াইট হাউসের নির্ধারিত সূচি অনুযায়ী এই উচ্চপর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হবে, যেখানে সংবাদমাধ্যমের প্রবেশের কোনো সুযোগ থাকছে না। জানা গেছে, কাতারের প্রধানমন্ত্রীর সাথে যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সও আলাদাভাবে বৈঠক করবেন। ইরানের সঙ্গে চলমান সংঘাত বন্ধে কূটনৈতিক প্রচেষ্টা যখন নানা বাধার মুখে, তখন এই বৈঠক হতে যাচ্ছে। হোয়াইট হাউসের প্রকাশিত সূচিতে এ তথ্য জানানো হয়েছে। রুদ্ধদ্বার এই বৈঠকে সংবাদমাধ্যমের প্রবেশের অনুমতি থাকবে না।
মধ্যপ্রাচ্যের বর্তমান অস্থিরতা নিরসনে কাতার দীর্ঘদিন ধরে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে মধ্যস্থতাকারী হিসেবে কাজ করছে।
ইরানের পরমাণু কর্মসূচি এবং সংঘাত বন্ধের শর্তাবলী নিয়ে উভয়পক্ষের দূরত্ব ঘোচাতে দোহা নিয়মিতভাবে বিভিন্ন প্রস্তাব উপস্থাপন করছে। তবে এসব আলোচনার অগ্রগতি নিয়ে সংশয় প্রকাশ করেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। জি-৭ জোটের পররাষ্ট্রমন্ত্রীদের সম্মেলনে যোগ দেওয়ার প্রাক্কালে তিনি মন্তব্য করেন যে, খুব দ্রুত এই সংকটের একটি শান্তিপূর্ণ সমাধান সম্ভব নয়। রুবিও আরও জানান, ট্রাম্প কূটনৈতিক সমাধানের পথ খুঁজলেও ইরানের বর্তমান শর্তগুলো যুক্তরাষ্ট্রের কাছে গ্রহণযোগ্য নয়, যা তাঁর মতে কিছুটা বাস্তবতাবিবর্জিত ও অযৌক্তিক। প্যারিসে জি-৭ জোটের পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকে যোগ দিতে ফ্লোরিডা ছাড়ার আগে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন রুবিও। এসব লক্ষ্যবস্তুর মধ্যে সেতুও রয়েছে বলে জানান ট্রাম্প।
এদিকে নিজের অবস্থানের কথা জানিয়ে ট্রাম্প রবিবার এক সংবাদ সম্মেলনে বলেন, যদি আলোচনার টেবিলে ইতিবাচক অগ্রগতি হয় এবং একটি শক্তিশালী চুক্তি স্বাক্ষরিত হয়, তবে ইরানে নতুন কোনো হামলার সম্ভাবনা নেই বললেই চলে। তবে সামরিক উত্তজনা বৃদ্ধি পেলে বা আলোচনা ব্যর্থ হলে যুক্তরাষ্ট্র তাদের প্রস্তুতি বজায় রাখবে। ট্রাম্প সরাসরি সতর্কবার্তা দিয়ে জানিয়েছেন যে, সামরিক সংঘাত পুনরায় শুরু হলে ইরানের বিভিন্ন কৌশলগত স্থাপনা, যার মধ্যে সেতুসহ গুরুত্বপূর্ণ অবকাঠামো রয়েছে, সেগুলো যুক্তরাষ্ট্রের হামলার লক্ষ্যবস্তু হতে পারে।
সূত্র: গালফ বাংলা








