আমীরি দিওয়ানে ব্রুনাইয়ের ক্রাউন প্রিন্সকে কাতারের আমীরের উষ্ণ অভ্যর্থনা

প্রকাশ:

কাতারে আনুষ্ঠানিক সরকারি সফরে এসেছেন ব্রুনাই দারুস সালামের ক্রাউন প্রিন্স ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের প্রধান মন্ত্রী হিজ রয়্যাল হাইনেস প্রিন্স আল-মুহতাদী বিল্লাহ। তাকে উষ্ণ অভ্যর্থনা জানিয়েছেন কাতারের আমীর হিজ হাইনেস শেখ তামিম বিন হামাদ আল-থানী। আজ সকালে দোহায় অবস্থিত আমীরি দিওয়ানের শেখ আবদুল্লাহ বিন জাসিম মজলিসে দুই নেতার এই উচ্চপর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকের শুরুতে ব্রুনাইয়ের সুলতান হিজ ম্যাজেস্টি সুলতান হাসান বলকিয়াহর পক্ষ থেকে কাতারের আমীরকে শুভেচ্ছা জানানো হয়। এ সময় ব্রুনাইয়ের ক্রাউন প্রিন্স কাতারবাসীর সুস্বাস্থ্য ও উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করেন। জবাবে কাতারের আমীরও ব্রুনাইয়ের সুলতানের সুস্বাস্থ্য এবং দেশটির জনগণের অব্যাহত কল্যাণ ও অগ্রগতি প্রত্যাশা করেন।

দুই নেতা কাতার ও ব্রুনাইয়ের মধ্যকার দ্বিপক্ষীয় সম্পর্ক ও অংশীদারিত্বের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন। পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট সমসাময়িক আঞ্চলিক ও আন্তর্জাতিক বিভিন্ন ইস্যু নিয়েও তারা মতবিনিময় করেন। বৈঠকে বিদ্যমান সহযোগিতার ক্ষেত্রগুলো আরও বিস্তৃত ও সুদৃঢ় করার বিষয়ে আলোকপাত করা হয়।

বৈঠকে কাতারের পক্ষে উপস্থিত ছিলেন উপ-আমীর হিজ হাইনেস শেখ আবদুল্লাহ বিন হামাদ আল-থানী, আমীরি দিওয়ানের প্রধান হিজ এক্সিলেন্সি আবদুল্লাহ বিন মোহাম্মদ আল-খুলাইফি এবং দেশটির বেশ কয়েকজন ঊর্ধ্বতন কর্মকর্তা ও মন্ত্রী। অন্যদিকে, ব্রুনাইয়ের ক্রাউন প্রিন্সের সঙ্গে সফররত উচ্চপর্যায়ের প্রতিনিধি দলের সদস্যরাও এই গুরুত্বপূর্ণ বৈঠকে অংশ নেন।

শেয়ার করুন