সৌদির রাজধানী ও আরামকো স্থাপনায় হুতিদের নিরাপত্তা ঘটনায়

প্রকাশ:

সৌদি আরবের রাজধানী রিয়াদ এবং ইয়ানবুতে অবস্থিত রাষ্ট্রীয় তেল কোম্পানি আরামকোর গুরুত্বপূর্ণ স্থাপনা লক্ষ্য করে বড় ধরনের সামরিক অভিযান পরিচালনার দাবি করেছে ইয়েমেনের ইরান সমর্থিত বিদ্রোহী গোষ্ঠী হুতি। শনিবার প্রকাশিত এক বিবৃতিতে গোষ্ঠীটি জানায়, তাদের এই পাল্টা হামলায় বিপুল সংখ্যক ব্যালিস্টিক ও ক্রুজ ক্ষেপণাস্ত্রের পাশাপাশি ড্রোন ব্যবহার করা হয়েছে। হামলার পর লক্ষ্যবস্তু এলাকায় বড় ধরনের অগ্নিকাণ্ডের সৃষ্টি হয়েছে বলে দাবি করেছে হুতিরা।

বিবৃতি অনুযায়ী, প্রথম অভিযানটি রিয়াদের বেশ কয়েকটি স্পর্শকাতর স্থাপনা এবং দ্বিতীয়টি ইয়ানবুর আরামকো স্থাপনায় চালানো হয়। ইয়েমেনের ওপর সৌদি নেতৃত্বাধীন সামরিক অভিযান বন্ধ না হওয়া পর্যন্ত তারা এমন ‘অবরোধের জবাবে অবরোধ’ ও উত্তেজনার নীতি বজায় রাখবে বলে হুমকি দিয়েছে। তারা সৌদি সামরিক সমাবেশের ওপরও হামলার হুঁশিয়ারি উচ্চারণ করেছে। শুক্রবার রাতে রিয়াদে বিকট বিস্ফোরণের শব্দ পাওয়ার পর শনিবার সকালে শহরের প্রধান বিমানবন্দরের কাছে আগুনের লেলিহান শিখা ও ধোঁয়ার বিশাল কুণ্ডলী দেখা গেছে। ইয়েমেনে অবরোধ প্রত্যাহার না হওয়া পর্যন্ত এই সামরিক অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে বিদ্রোহী গোষ্ঠীটি।

শেয়ার করুন