স্থগিত বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ঢাকা-রিয়াদ রুটের ফ্লাইট

প্রকাশ:

সৌদি আরবের রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সব ধরনের ফ্লাইট পরিচালনা সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা হয়েছে। এর ফলে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ঢাকা-রিয়াদ-ঢাকা রুটের নিয়মিত ফ্লাইট বিজি ৩৩৯ এবং বিজি ৩৪০ পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ। শনিবার রাতে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।

ফ্লাইটগুলো স্থগিত হওয়ার কারণে যেসব যাত্রী ইতিমধ্যে বুকিং নিশ্চিত করেছেন, তাদের বর্তমান পরিস্থিতিতে বিমানবন্দরে না যাওয়ার জন্য বিশেষ পরামর্শ দেওয়া হয়েছে। বিমান কর্তৃপক্ষ জানিয়েছে, পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে এবং ফ্লাইট পুনঃনির্ধারণ বা এ সংক্রান্ত হালনাগাদ তথ্য আজ রোববার, ১১ অক্টোবর আনুষ্ঠানিকভাবে জানানো হবে।

যাত্রীদের সাময়িক এই ভোগান্তির জন্য বিমান বাংলাদেশ এয়ারলাইন্স আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে। ক্ষতিগ্রস্ত যাত্রীদের দ্রুত সহায়তার জন্য বিমানের কল সেন্টারে যোগাযোগ করতে অথবা নিকটস্থ বিমান বিক্রয় অফিসে যোগাযোগের আহ্বান জানানো হয়েছে। নিয়মিত আপডেট বিমানের অফিসিয়াল ওয়েবসাইট ও অন্যান্য যোগাযোগের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে। স্থগিতাদেশের কারণে যাত্রীদের যাত্রায় অপ্রত্যাশিত বিঘ্ন এবং তাঁদের পরিবারকে যে অসুবিধায় পড়তে হয়েছে, সেজন্য বিমান বাংলাদেশ এয়ারলাইন্স আন্তরিকভাবে ক্ষমাপ্রার্থী—বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

শেয়ার করুন