বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ) তাদের ৯ম শিক্ষক নিয়োগ পরীক্ষার সম্ভাব্য সময় নিয়ে প্রাথমিক ধারণা দিয়েছে। এনটিআরসিএ সূত্রে জানা গেছে, বর্তমানে শিক্ষাপ্রতিষ্ঠানপ্রধান ও সহকারী প্রধান নিয়োগের জন্য মৌখিক পরীক্ষা নেওয়া হচ্ছে। এই প্রক্রিয়াটি আগামী ৯ ডিসেম্বর শেষ হওয়ার কথা রয়েছে। এরপরই ৯ম শিক্ষক নিয়োগ পরীক্ষা আয়োজনের পরিকল্পনা নিয়েছে সংস্থাটি। তবে পুরো বিষয়টি চূড়ান্ত করার আগে শিক্ষা মন্ত্রণালয়ের অনুমোদনের অপেক্ষায় রয়েছে কর্তৃপক্ষ।
নিয়োগপ্রক্রিয়ায় বড় ধরনের পরিবর্তন আনার সিদ্ধান্ত নিয়েছে এনটিআরসিএ। এখন থেকে নিবন্ধন পরীক্ষার মাধ্যমে শুধু যোগ্যতা যাচাই নয়, বরং সরাসরি নিয়োগের ব্যবস্থা রাখা হচ্ছে। এই নতুন পদ্ধতির কারণে পূর্বের ধারাবাহিকতায় একে ১৯তম শিক্ষক নিবন্ধন পরীক্ষা না বলে ৯ম শিক্ষক নিয়োগ পরীক্ষা হিসেবে গণ্য করা হচ্ছে। ইউরোপের ঘণ্টাপ্রতি বেতন যে ১০ দেশে সবচেয়ে বেশি। এবারের পরীক্ষায় নিয়োগপ্রক্রিয়ায় আসছে বড় পরিবর্তন। নিউজিল্যান্ড শিক্ষার্থী ভিসায় আনল চার পরিবর্তন।
দীর্ঘ বিরতির পর শিক্ষক নিয়োগের এই পরীক্ষাটি আয়োজন করা হচ্ছে। এর আগে সর্বশেষ ১৮তম শিক্ষক নিবন্ধন পরীক্ষার বিজ্ঞপ্তি ২০২৩ সালের ৪ নভেম্বর প্রকাশ করা হয়েছিল। তার প্রায় চার মাস পর ২০২৪ সালের মার্চ মাসে প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছিল। নতুন এই পরীক্ষার পূর্ণাঙ্গ বিজ্ঞপ্তি ও অন্যান্য আনুষ্ঠানিকতা নিয়ে এখন আগ্রহ বেড়েছে চাকরিপ্রার্থীদের মাঝে।
সূত্র: প্রথম আলো








