কাতারে সাউইস্ট গাড়িতে বিশেষ অফার: শূন্য ডাউনপেমেন্টে মিলবে আইফোন ১৭

প্রকাশ:

কাতারে নতুন শিক্ষাবর্ষের শুরুকে কেন্দ্র করে সাউইস্ট (SOUEAST) ব্র্যান্ডের জনপ্রিয় এসইউভি মডেলগুলোর ওপর আকর্ষণীয় অফার নিয়ে এসেছে ওয়েস্ট লেক মোটরস। ‘লার্ন. ড্রাইভ. এক্সপ্লোর’ স্লোগান নিয়ে শুরু হওয়া এই ক্যাম্পেইনটি আগামী ১৫ অক্টোবর পর্যন্ত কার্যকর থাকবে। মূলত পরিবারের নতুন রুটিন ও যাতায়াতের সুবিধার কথা বিবেচনা করেই এই বিশেষ আয়োজন করা হয়েছে বলে জানিয়েছেন প্রতিষ্ঠানটির প্রধান অপারেটিং অফিসার মনসেফ আহাবচানে।

এই অফারের আওতায় সাউইস্টের এস০৬, এস০৭ এবং এস০৯ মডেলের গাড়িগুলো অত্যন্ত সহজ কিস্তিতে কেনার সুযোগ পাচ্ছেন গ্রাহকরা। মডেলভেদে মাসিক কিস্তি শুরু হচ্ছে মাত্র ১,৩৯৯ কাতারি রিয়াল থেকে। সুনির্দিষ্টভাবে এস০৬ মডেলের জন্য ১,৩৯৯ রিয়াল, এস০৭ মডেলের জন্য ১,৫৯৯ রিয়াল এবং এস০৯ মডেলের জন্য ১,৯৯৯ রিয়াল মাসিক কিস্তি নির্ধারণ করা হয়েছে।

গাড়ি কেনার ক্ষেত্রে গ্রাহকদের জন্য থাকছে বাড়তি কিছু আকর্ষণীয় সুবিধা। অফার চলাকালীন প্রতিটি গাড়ি ক্রয়ের সাথে উপহার হিসেবে একটি নতুন আইফোন ১৭ দেওয়া হচ্ছে। এছাড়া গ্রাহকরা কোনো ধরনের ডাউনপেমেন্ট ছাড়াই গাড়ি কেনার সুযোগ পাচ্ছেন। পাশাপাশি চার বছরের জন্য শূন্য সুদ বা লাভ, ফ্রি রেজিস্ট্রেশন এবং দুই বছর বা ২০ হাজার কিলোমিটার পর্যন্ত বিনামূল্যে সার্ভিসিং সুবিধা উপভোগ করা যাবে।

সাউইস্টের এসইউভিগুলোতে দীর্ঘমেয়াদী নিশ্চয়তা হিসেবে ইঞ্জিনের ওপর ১০ বছর বা ১০ লাখ কিলোমিটারের বিশাল ওয়ারেন্টি সুবিধা দিচ্ছে ওয়েস্ট লেক মোটরস। আধুনিক প্রযুক্তি ও উন্নত নিরাপত্তা সম্বলিত এই গাড়িগুলো গ্রাহকদের দৈনন্দিন যাতায়াতকে আরও আরামদায়ক ও সাশ্রয়ী করে তুলবে বলে আশা প্রকাশ করেছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।

শেয়ার করুন