কাতারে আগ্নেয়াস্ত্র হস্তান্তর ও ধার দেওয়ার বিরুদ্ধে সতর্কবার্তা

প্রকাশ:

কাতারের স্বরাষ্ট্র মন্ত্রণালয় আগ্নেয়াস্ত্র ব্যবহারের ক্ষেত্রে লাইসেন্সধারী নাগরিকদের জন্য কঠোর নির্দেশনা জারি করেছে। গত ২৯ সেপ্টেম্বর প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে পরিষ্কারভাবে বলা হয়েছে, ব্যক্তিগত লাইসেন্সধারী ব্যক্তিরা কোনোভাবেই তাদের অস্ত্র অন্য কাউকে ধার দিতে বা হস্তান্তর করতে পারবেন না। এমনকি ঘনিষ্ঠ সম্পর্কের খাতিরেও কোনো ব্যক্তিকে নিজের অস্ত্র ব্যবহারের অনুমতি দেওয়া আইনত নিষিদ্ধ এবং শাস্তিযোগ্য অপরাধ। ২৯ সেপ্টেম্বর প্রকাশিত এই নির্দেশনায় লাইসেন্সধারীদের স্পষ্টভাবে জানিয়ে দেওয়া হয়েছে যে, তারা যেন কোনো অবস্থাতেই—সম্পর্কের ঘনিষ্ঠতা যতই হোক না কেন—তাদের অস্ত্র অন্য কারো কাছে ধার বা হস্তান্তর না করেন কিংবা অন্য কোনো ব্যক্ত।

মন্ত্রণালয়ের মতে, আগ্নেয়াস্ত্রের লাইসেন্স সম্পূর্ণ ব্যক্তিগত একটি আইনি দলিল, যা শুধুমাত্র ওই নির্দিষ্ট ব্যক্তির ব্যবহারের জন্য সংরক্ষিত। ১৯৯৯ সালের অস্ত্র, গোলাবারুদ ও বিস্ফোরক সংক্রান্ত সংশোধিত ১৪ নম্বর আইন অনুযায়ী, লাইসেন্সহীন কোনো ব্যক্তির হাতে অস্ত্র তুলে দেওয়া বা গচ্ছিত রাখা স্পষ্ট লঙ্ঘন হিসেবে গণ্য হবে।

এই আইন অমান্য করলে অস্ত্রদাতা এবং অস্ত্র গ্রহণকারী উভয় পক্ষকেই গুরুতর ফৌজদারি অপরাধের দায়ভার বহন করতে হবে। শাস্তিস্বরূপ অভিযুক্তদের জেল ও জরিমানার পাশাপাশি লাইসেন্স বাতিল এবং সংশ্লিষ্ট অস্ত্রটি বাজেয়াপ্ত করা হবে। এছাড়াও, দোষী প্রমাণিত লাইসেন্সধারী ব্যক্তি ভবিষ্যতে আর কখনোই নতুন করে আগ্নেয়াস্ত্রের লাইসেন্স পাওয়ার যোগ্য বলে বিবেচিত হবেন না।

দেশের সামগ্রিক নিরাপত্তা ও স্থিতিশীল পরিবেশ বজায় রাখার স্বার্থে এই আইনি বিধিনিষেধগুলো মেনে চলার জন্য লাইসেন্সপ্রাপ্ত সকলের প্রতি বিশেষ আহ্বান জানিয়েছে কর্তৃপক্ষ। অপরাধমূলক কর্মকাণ্ড রোধে রাষ্ট্র নির্ধারিত এই নিয়মগুলো কঠোরভাবে প্রয়োগ করা হবে বলে মন্ত্রণালয় সূত্রে জানা গেছে।

শেয়ার করুন