ইয়েমেনের আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকারকে সহায়তার অংশ হিসেবে প্রায় ৬০ মিলিয়ন মার্কিন ডলার বাজেট বরাদ্দ করেছে সৌদি আরব। স্থানীয় মুদ্রায় এই অর্থের পরিমাণ প্রায় ২২ কোটি ৪০ লাখ রিয়াল। বৃহস্পতিবার (১ সেপ্টেম্বর) ইয়েমেনে নিযুক্ত সৌদি রাষ্ট্রদূত মোহাম্মদ আল-জাবের বিষয়টি নিশ্চিত করেছেন। ইয়েমেনের আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকারকে নতুন করে ৬০ মিলিয়ন ডলার বা ২২ কোটি ৪০ লাখ সৌদি রিয়ালের বেশি, অর্থাৎ প্রায় ৬ কোটি ডলারের বাজেট সহায়তা দিচ্ছে সৌদি আরব। তবে হুতিদের নিয়ে এই মূল্যায়ন সৌদি পক্ষের বক্তব্য।
সৌদি রাষ্ট্রদূত জানান, ইয়েমেন সরকারের আনুষ্ঠানিক অনুরোধ এবং সৌদি নেতৃত্বের নির্দেশনায় ‘সৌদি ডেভেলপমেন্ট অ্যান্ড রিকনস্ট্রাকশন প্রোগ্রাম ফর ইয়েমেন’ (এসডিআরপিওয়াই)-এর মাধ্যমে এই অর্থ প্রদান করা হচ্ছে। মূলত দেশটির সরকারি আর্থিক প্রবাহ স্বাভাবিক রাখা, রাজস্ব ব্যবস্থাপনা উন্নত করা এবং সাধারণ মানুষের ক্রয়ক্ষমতা স্থিতিশীল রাখাই এই সহায়তার মূল লক্ষ্য।
আল-জাবেরের দাবি, হুতি গোষ্ঠীর ধারাবাহিক হামলা ও কর্মকাণ্ডে ইয়েমেনের সম্পদ ও জনগণের জীবনযাত্রা চরমভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। এই সংকটময় পরিস্থিতিতে সরকার ও জনগণের পাশে দাঁড়াতেই রিয়াদ এ পদক্ষেপ নিয়েছে। এর আগেও ইয়েমেনের জ্বালানি ও সরকারি সক্ষমতা বাড়াতে সৌদি আরব বড় অঙ্কের প্যাকেজ ঘোষণা করেছিল।
এসডিআরপিওয়াইয়ের তথ্যানুযায়ী, বর্তমানে ইয়েমেনজুড়ে আটটি প্রধান খাতে ২৬৮টি উন্নয়নমূলক প্রকল্প চলমান রয়েছে। শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, মৎস্য সম্পদ এবং জ্বালানিসহ বিভিন্ন খাতে বাস্তবায়িত ও চলমান এসব প্রকল্পের মোট বিনিয়োগ ১.১৪ বিলিয়ন ডলারেরও বেশি। নতুন এই বরাদ্দ ইয়েমেনের সরকারি প্রতিষ্ঠানগুলোর আর্থিক ভিত্তি মজবুত করতে সহায়তা করবে বলে রিয়াদ আশা প্রকাশ করেছে।
সূত্র: গালফ বাংলা








