ইন্দোনেশিয়ার হজ ও উমরা মন্ত্রণালয়ের সাম্প্রতিক তথ্য অনুযায়ী, দেশটিতে হজ পালনের জন্য আবেদন করার পর একজন ধর্মপ্রাণ মুসল্লিকে গড়ে ১৪ বছর পর্যন্ত অপেক্ষা করতে হয়। দেশটির রাজধানী জাকার্তায় প্রেসিডেন্ট প্রাবোও সুবিয়ান্তোর সাথে হজ ও উমরা মন্ত্রী ও উপমন্ত্রীর এক গুরুত্বপূর্ণ বৈঠকের পর এই নতুন হিসাব সামনে আসে। ঘরজামাই দত্তক নিচ্ছে জাপানের ধনী পরিবারগুলো, আবেদন করতে পারবে বাংলাদেশিরাও।
বৈঠক শেষে হজ ও উমরা উপমন্ত্রী দাহনিল আনজার সিমাঞ্জুনতাক গণমাধ্যমকে জানান, দেশজুড়ে হজে যাওয়ার অপেক্ষায় থাকা নাগরিকদের জাতীয় গড় অপেক্ষার সময় এখন ১৪ বছরে নেমে এসেছে। মন্ত্রণালয় মূলত হজের অপেক্ষমাণ তালিকায় থাকা প্রায় ৫৭ লাখ মানুষের তথ্য নতুন করে যাচাই ও হালনাগাদ করেছে। এই প্রক্রিয়ায় প্রায় ৪ লাখ অবৈধ, ত্রুটিপূর্ণ বা অকার্যকর তথ্য শনাক্ত করে তালিকা থেকে অপসারণ করা হয়েছে, যার ফলে অপেক্ষার সময়ের জাতীয় এই গড় হিসাবটি স্পষ্ট হয়েছে।
অপেক্ষার এই সময়ের বিবর্তন সম্পর্কে জানা যায় যে, অতীতে কিছু হজযাত্রীর জন্য তা ৪৯ বছর পর্যন্ত দীর্ঘ ছিল। গত বছর হিসাব পদ্ধতিতে ব্যাপক পরিবর্তনের ফলে এটি ২৬ বছরে নেমে আসে এবং বর্তমানে তথ্য যাচাই ও সংশোধনের পর তা আরও কমে ১৪ বছরে দাঁড়িয়েছে। তবে প্রেসিডেন্ট প্রাবোও সুবিয়ান্তো এই সময়সীমাকে এখনও দীর্ঘ বলে মনে করেন এবং অপেক্ষার সময় আরও কমিয়ে আনার জন্য মন্ত্রণালয়কে কার্যকর পদক্ষেপ গ্রহণের নির্দেশ দিয়েছেন। আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলা, নারী-শিশুসহ নিহত ৯। আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলা, নিহত অন্তত ২২। প্রাক্তনকে পুরোপুরি ভুলে যেতে সময় লাগে ৮ বছর: গবেষণা। ৯ গোল হজমের পর সাদ-সোহেলের নাইটক্লাবের ভিডিও ভাইরাল।
ইন্দোনেশিয়া বিশ্বের সর্ববৃহৎ মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ হওয়ায় প্রতিবছর হজের জন্য বিপুল সংখ্যক মানুষ আবেদন করেন। বর্তমানে দেশটির নির্ধারিত হজ কোটা অনুযায়ী বছরে সর্বোচ্চ ২ লাখ ২১ হাজার নাগরিক পবিত্র হজ পালনের সুযোগ পান। আবেদনকারীর সংখ্যার তুলনায় কোটা সীমিত হওয়ায় বছরের পর বছর দীর্ঘ অপেক্ষার তালিকা তৈরি হয়েছে। ইউটিউবে সোনা ও টাকার ভিডিও প্রচার, রাতে সব নিয়ে গেল চোর। মদের দোকানে ঢুকে ছিপি খুলে মদ পান, বেহুঁশ হয়ে পড়ল বানর।
সরকার জানিয়েছে, নিয়মিত তথ্য হালনাগাদ ও প্রশাসনিক ব্যবস্থাপনায় সংস্কার আনার মাধ্যমে এই অপেক্ষার সময় আরও কমানোর প্রক্রিয়া চলমান রয়েছে। হজের কার্যক্রমকে নির্ভুল করতে মন্ত্রণালয় কাজ করে যাচ্ছে যেন মুসল্লিরা দ্রুত সময়ে তাদের এই ধর্মীয় দায়িত্ব পালন করতে পারেন। বিমানবন্দরে হট্টগোল ও কর্মকর্তাদের লাঞ্ছনা, জামায়াত নেতার বিরুদ্ধে মামলা।
সূত্র: Probash Khabor








