মৌলভীবাজারে প্রধানমন্ত্রীকে নিয়ে কটূক্তির অভিযোগে আটক যুবক

প্রকাশ:

সামাজিক যোগাযোগমাধ্যমে প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে কটূক্তিমূলক বক্তব্য প্রচারের অভিযোগে মৌলভীবাজার থেকে মামুনুর রশীদ মামুন (৩০) নামের এক যুবককে আটক করেছে পুলিশ। শনিবার দিবাগত রাত ১২টার দিকে মৌলভীবাজার সদর উপজেলার গিয়াসনগর ইউনিয়নের শাহপুর গ্রাম থেকে তাঁকে আটক করা হয়। আটক মামুন ওই গ্রামের নিজাম উদ্দিনের ছেলে।

পুলিশ সূত্রে জানা গেছে, বিদ্যুৎ–বিভ্রাটসহ নানা বিষয়ে মামুন টিকটক ও বিভিন্ন মাধ্যমে প্রধানমন্ত্রীর সম্পর্কে আপত্তিকর মন্তব্য প্রচার করেছিলেন। এই বিষয়টি নজরে আসার পরপরই অভিযান চালিয়ে পুলিশ তাঁকে আটক করে। মৌলভীবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলাম জানান, মামুন টিকটকের মাধ্যমে বিভিন্ন অপপ্রচার চালাতেন। এছাড়া তিনি ফ্যাসিবাদের দোসর হিসেবেও বিভিন্ন কর্মকাণ্ডে জড়িত ছিলেন। তাঁর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের অংশ হিসেবে মামলার প্রক্রিয়া চলমান রয়েছে। তার বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন আছে।’।

শেয়ার করুন