মধ্যপ্রাচ্যে উত্তেজনা কমাতে দোহায় কাতার-জার্মানি যৌথ আলোচনা

প্রকাশ:

মধ্যপ্রাচ্যে দীর্ঘস্থায়ী শান্তি প্রতিষ্ঠা এবং নৌপথে অবাধ চলাচল নিশ্চিত করতে কূটনৈতিক উদ্যোগের প্রতি নিজেদের দৃঢ় সমর্থন আবারও প্রকাশ করেছে কাতার। দোহায় আয়োজিত এক উচ্চপর্যায়ের দ্বিপক্ষীয় বৈঠকে এই অবস্থানের কথা পুনর্ব্যক্ত করা হয়।

বুধবার দোহায় কাতারের প্রধানমন্ত্রীর উপদেষ্টা তথা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাজেদ আল-আনসারি এবং সফররত জার্মানির পররাষ্ট্রবিষয়ক প্রতিমন্ত্রী গেজা আন্দ্রেয়াস ফন গেয়ার আলোচনায় অংশ নেন। বৈশ্বিক সংবাদমাধ্যম আলজাজিরা কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সূত্রে বিষয়টি নিশ্চিত করেছে।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বিবৃতিতে কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, বৈঠকে আঞ্চলিক উত্তেজনা কমানো ও কূটনৈতিক উদ্যোগ জোরদারে দুই দেশের পারস্পরিক সমন্বয় নিয়ে ফলপ্রসূ আলোচনা হয়েছে। এ ছাড়া নিরাপত্তা, প্রতিরক্ষা, অর্থনীতি ও বিনিয়োগের মতো গুরুত্বপূর্ণ খাতগুলোতে দ্বিপক্ষীয় সহযোগিতা সম্প্রসারণের বিষয়েও উভয় পক্ষ একমত প্রকাশ করে।

শেয়ার করুন