মঙ্গলবার ভোর সাড়ে ৪টার দিকে নাটোর-পাবনা মহাসড়কের বনপাড়া পুলিশ তদন্ত কেন্দ্র এলাকায় ভয়াবহ এ সড়ক দুর্ঘটনা ঘটে। বালুবোঝাই একটি ট্রাকের সাথে যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই ৯ জন প্রাণ হারান। পরে হাসপাতালে নেওয়ার পথে আরও একজনের মৃত্যু হয়। নাটোরের বনপাড়ায় বাস-ট্রাক সংঘর্ষে ১০ জন নিহত হয়েছেন। মঙ্গলবার (২০ অক্টোবর) ভোর সাড়ে ৪টার দিকে নাটোর-পাবনা মহাসড়কের বনপাড়া পুলিশ তদন্ত কেন্দ্র এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
বনপাড়া হাইওয়ে থানার এসআই আলমগীর হোসেন জানান, দুর্ঘটনায় নিহতদের মধ্যে ট্রাকচালক রয়েছেন এবং বাকিরা বাসের যাত্রী। তাৎক্ষণিকভাবে নিহতদের নাম-পরিচয় জানা সম্ভব হয়নি। দুর্ঘটনায় অন্তত ৩০ জন আহত হয়েছেন, যাদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে পাঠানো হয়েছে।
এসআই আরও আশঙ্কা প্রকাশ করেছেন যে, গুরুতর আহতদের অনেকের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় নিহতের সংখ্যা আরও বাড়তে পারে। হতাহতদের উদ্ধারে কাজ করেছে স্থানীয় প্রশাসন ও পুলিশ।
সূত্র: যুগান্তর








