সাতক্ষীরায় চার দিন পর ধানখেতে মিলল কৃষকের খোঁজ

প্রকাশ:

সাতক্ষীরার শ্যামনগরে দীর্ঘ চার দিন ধরে নিখোঁজ থাকা মনোরঞ্জন মণ্ডল (৫৫) নামের এক কৃষকের মরদেহ উদ্ধার করা হয়েছে। সোমবার সকালে উপজেলার শৈলখালী এলাকার একটি ধানখেত থেকে স্থানীয় বাসিন্দারা তার মরদেহ শনাক্ত করেন। তিনি যাদবপুর গ্রামের দিগম্বর মণ্ডলের ছেলে ছিলেন।

পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, ঘটনার চার দিন আগে ধানখেতে কীটনাশক ছিটানোর উদ্দেশ্যে বাড়ি থেকে বের হন মনোরঞ্জন। এরপর থেকে তার আর কোনো সন্ধান পাওয়া যাচ্ছিল না। স্বজনরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও ব্যর্থ হন।

ঘটনার বিষয়ে শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাফিউল ইসলাম পাটোয়ারী জানান, সংবাদ পাওয়ার পর পুলিশ ঘটনাস্থলে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদনের ভিত্তিতে মৃত্যুর প্রকৃত কারণ ও পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। ঘটনাস্থল থেকে লাশ উদ্ধারের জন্য পুলিশ পাঠানো হয়েছে।’। তার মৃত্যুর কারণ নিয়ে তাৎক্ষণিকভাবে কোনো তথ্য পাওয়া যায়নি।

শেয়ার করুন