চট্টগ্রামে তেল-গ্যাসের দাম বৃদ্ধি ও মিডিয়া ট্রায়ালের প্রতিবাদে এনসিপির মিছিল

প্রকাশ:

জ্বালানি তেল ও গ্যাসের অযৌক্তিক মূল্যবৃদ্ধি, শ্রমিকদের ওপর নির্যাতন এবং জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতাদের বিরুদ্ধে কথিত মিডিয়া ট্রায়ালের প্রতিবাদে চট্টগ্রামে মশাল মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। কর্মসূচিতে এনসিপি ও এর বিভিন্ন সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী অংশ নেন।

বুধবার সন্ধ্যার পর নগরের আগ্রাবাদ বাদামতলী মোড় থেকে মশাল মিছিলটি শুরু হয়। মিছিলটি নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে চৌমুহনী মোড়ে গিয়ে এক প্রতিবাদ সমাবেশে রূপ নেয়। সেখানে এনসিপি নেতারা সংক্ষিপ্ত বক্তব্য প্রদান করেন।

সমাবেশে বক্তারা অভিযোগ করেন, তেল ও গ্যাসের দাম বাড়ানোর ফলে সাধারণ মানুষের জীবনযাত্রার ব্যয় চরমপর্যায়ে পৌঁছেছে। তারা অবিলম্বে এই অতিরিক্ত দাম প্রত্যাহারের দাবি জানান। অন্যথায় সাধারণ জনগণকে সঙ্গে নিয়ে সরকার পতনের কঠোর আন্দোলনে নামার হুঁশিয়ারি উচ্চারণ করেন বক্তারা।

একই সঙ্গে এনসিপি নেতাদের বিরুদ্ধে অপপ্রচার বন্ধ, শ্রমিক হত্যার বিচার এবং শ্রমিক শক্তির নেতাদের ওপর হামলায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়। এনসিপি চট্টগ্রাম মহানগরের আহ্বায়ক মো. মাসুদ ও যুবশক্তির নেতা বখতেয়ার হোসেনের নেতৃত্বে এ কর্মসূচি পরিচালিত হয়। শ্রমিকদের নিরাপত্তা ও অধিকার রক্ষায় কার্যকর পদক্ষেপ নেওয়ারওদাবি জানান তাঁরা।মশাল মিছিলেনেতৃত্ব দেন এনসিপি চট্টগ্রাম মহানগরের আহ্বায়ক মো. মাসুদ, যুবশক্তির নেতা বখতেয়ারহোসেন,এ সময় এনসিপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থি।

শেয়ার করুন