চলমান যুদ্ধ ও মানবিক বিপর্যয়ের মধ্যেও গাজায় দেখা মিলল আনন্দের এক বিরল মুহূর্তের। শুক্রবার গাজা সিটিতে আয়োজিত এক বর্ণাঢ্য আয়োজনে একসাথে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন ২৫০ ফিলিস্তিনি দম্পতি। সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) মানবিক সহায়তা কার্যক্রম ‘অপারেশন নাইটলি নাইট ৩’-এর সহযোগিতায় এই বিশেষ গণবিয়ের আয়োজন করা হয়।
‘থাওব আল ফারাহ’ বা ‘আনন্দের পোশাক’ স্লোগানকে সামনে রেখে আয়োজিত এই অনুষ্ঠানে কনেরা ঐতিহ্যবাহী ফিলিস্তিনি নকশাদার পোশাক বা তাতরিজ পরে অংশ নেন এবং তাদের হাতে ছিল ফুলের তোড়া। বরদের পরনে ছিল আনুষ্ঠানিক স্যুট ও ঐতিহ্যবাহী কেফিয়াহ। যুদ্ধের কারণে দীর্ঘদিন ধরে যারা আর্থিক টানাপোড়েনে বিয়ে করতে পারেননি, এই উদ্যোগ তাদের জন্য এক বড় স্বস্তি নিয়ে এসেছে। যুদ্ধ ও আর্থিক সংকটের কারণে দীর্ঘদিন ধরে বিয়ে পিছিয়ে দিতে বাধ্য হওয়া দম্পতিদের পাশে দাঁড়াতেই এ উদ্যোগ নেওয়া হয়।
ধ্বংসস্তূপের মাঝে আয়োজিত এই বিয়ের অনুষ্ঠান গাজাবাসীর মনে নতুন করে আশার আলো জ্বালিয়েছে। সংগীত, উৎসব ও পারস্পরিক সম্প্রীতির মধ্য দিয়ে দিনটি উদযাপনের সুযোগ পেয়েছেন তারা। এই ২৫০ দম্পতির গণবিবাহ কেবল একটি সামাজিক আয়োজন নয়, বরং প্রতিকূলতার মাঝেও জীবন, ভালোবাসা ও টিকে থাকার অদম্য প্রত্যয়ের এক শক্তিশালী প্রতীক হয়ে উঠেছে। প্রতিকূলতার মধ্যেও জীবন, ভালোবাসা ও ঘুরে দাঁড়ানোর প্রত্যয় যে থেমে নেই, ২৫০ দম্পতির এ গণবিবাহ যেন তারই এক প্রতীক।
সূত্র: গালফ বাংলা








