শ্রীমঙ্গলে ২ লাখ ১৬ হাজার টাকার ভারতীয় শ্যাম্পো উদ্ধার, গ্রেপ্তার ১

প্রকাশ:

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে অভিযান চালিয়ে ২৮৮ পিস ভারতীয় শ্যাম্পো উদ্ধার করেছে পুলিশ। উদ্ধার করা শ্যাম্পোর আনুমানিক বাজারমূল্য ২ লাখ ১৬ হাজার টাকা। এ ঘটনায় আব্দুল মতিন রিপন নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

অভিযানের বিস্তারিত

শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে শ্রীমঙ্গল উপজেলার ৬ নম্বর আশিদ্রোন ইউনিয়নের তপশীপাড়া এলাকায় এ অভিযান চালানো হয়। গ্রেপ্তার আব্দুল মতিন রিপন ওই এলাকার মৃত আলীম উদ্দিনের ছেলে। পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে শ্রীমঙ্গল থানার উপপরিদর্শক সজীব চৌধুরীর নেতৃত্বে একটি দল রিপনের বসতবাড়িতে অভিযান চালায়। তল্লাশিকালে বসতঘরের লাকড়ি রাখার কক্ষ থেকে ১২টি কার্টনে রাখা ২৮৮ পিস শ্যাম্পো উদ্ধার করা হয়। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

শেয়ার করুন